News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ারা ইস্যুতে এসএফআই নেত্রী ও চিকিৎসককে গ্রেপ্তারের দাবী তৃণমূল ছাত্র পরিষদের
Image

আনোয়ারা ইস্যুতে এসএফআই নেত্রী ও চিকিৎসককে গ্রেপ্তারের দাবী তৃণমূল ছাত্র পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ আনোয়ারা চৌধুরীর ময়না তদন্ত এবং ফরেন্সিক রিপোর্ট প্রকাশ করার জন্য দাবি

শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ৷ নিজস্ব ছবি৷

জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে পরিষদের বক্তব্য, ক্রমাগত আন্দোলন না হলে আনোয়ারা মৃত্যু রহস্যের কিনারা হতো না৷ তাকে বিষ খাইয়ে হত্যা করা সত্বেও পুলিশ এবং চিকিৎসকের মদতে ঘটনাকে স্বাভাবিক মৃত্যুর রূপ দেওয়ার চেষ্টা হয়েছে৷ পরিষদ এদিন দাবি জানিয়েছে, দোষী চিকিৎসকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক৷ এদিন পরিষদের নেতা ভিকি প্রসাদ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আনোয়ারা মৃত্যু রহস্যের উদঘাটনের আন্দোলন এসএফআই’র হুমকির মুখে পড়েছে৷ ময়না তদন্তের রিপোর্টে হত্যা সংক্রান্ত কোন কিছু পাওয়া না গেলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নিলাঞ্জনা রায় সহ তাঁর সহযোগীরা৷ কিন্তু, এখন ময়না তদন্ত এবং ফরেন্সিক রিপোর্টে প্রমাণিত হয়েছে আনোয়ারাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে৷ তাই গণতান্ত্রিক আন্দোলন থামানোর জন্য পুলিশকে প্রভাবিত করার চেষ্টার কারণে তাঁদের বিরুদ্ধে সুয়োমুটো মামলা করার দাবি জানিয়েছে পরিষদ৷ পরিষদের আরো দাবি, ময়না তদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট প্রকাশ করতে হবে৷ পাশাপাশি পরিষদ, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী আনোয়ারা মৃত্যুর সাথে কারা করা জড়িত রয়েছে তাদের শীঘ্রই গ্রেপ্তার করতে হবে৷ শুধু তাই নয়, ফাস্ট ট্রেক কোর্টে এই মামলা দ্রুত নিস্পত্তি করার দাবি জানিয়েছে পরিষদ৷
এদিন ভিকি প্রসাদ বলেন, লড়াই আন্দোলনের ফলেই আনোয়ারা চৌধুরী মৃত্যুর ঘটনায় তার মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিন্তু, আশ্চর্যের বিষয় হল, ময়না তদন্ত এবং ফরেন্সিক রিপোর্ট আসতে ৩৪ দিন সময় লেগে গেছে৷ তাতে পরিস্কার, আন্দোলন না হত এবং আনোয়ারা মুসলীম সম্প্রদায়ের না হত তাহলে ঘটনা ধামাচাপা দেওয়া হত৷
পরিষদের বক্তব্য, আনোয়ার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হওয়ার পেছনে চিকিৎসকদের মুখ্য ভূমিকা রয়েছে৷ তাঁদের ভুল রিপোর্টের কারণেই আনোয়ার মৃত্যুর ৩৪ দিন পর তার মামাকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ শুরুতেই যদি তার মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়েছে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো না হত, তাহলে এতদিনে আরো অনেকে এই হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে জেলের ভিতরে থাকতেন৷ পরিষদের দোষী চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছে৷ তা নাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও পরিষদ হুমকি দিয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top