News Flash

  • Home
  • Uncategorized
  • সারা দেশে ওষুধের দোকান বন্ধ থাকবে ৩০ মে
Image

সারা দেশে ওষুধের দোকান বন্ধ থাকবে ৩০ মে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ দেশজুড়ে আগামী ৩০ মে বন্ধ থাকবে সমস্ত ওষুধের দোকান৷ সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে সর্বভারতীয় ওষুধ বিক্রেতা ও প্রস্তুতকারদের সংগঠনের ডাকা এই বন্ধে এরাজ্যের ওষুধ বিক্রেতারাও সামিল হচ্ছেন৷
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ওষুধ বিক্রিতে ই-পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ সে মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের সমস্ত ওষুধ বিক্রেতাদের তথ্য ই-পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷ ওষুধ বিক্রেতা ও প্রস্তুতকারদের সর্বভারতীয় সংগঠন কেন্দ্রের এই সিদ্ধান্ত মানতে রাজি নয়৷ তাদের দাবি, দেশের তথ্য-প্রযুক্তি পরিকাঠামোতে গলদ রয়েছে৷ ফলে সরকারের এই সিদ্ধান্ত রূপায়নে খরচ ও পরিশ্রম দুটোই বাড়তি বহন করতে হবে৷ সংগঠনের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক৷
এবিষয়ে রাজ্যের ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সম্পাদক কান্তি লাল বৈদ্য জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ওষুধ বিক্রির ক্ষেত্রে ই-পোর্টাল ব্যবস্থার যে সিদ্ধান্ত নিয়েছে কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এই সিদ্ধান্তে ওষুধ বিক্রেতাদের অযথা হয়রানির শিকার হতে হবে৷ তাই সর্বভারতীয় সংগঠনের ডাকা আগামী ৩০ মে বন্ধে রাজ্যের ওষুধ বিক্রেতা সামিল হবেন৷ ঐদিন সারা রাজ্যে সমস্ত ওষুধের দোকান বন্ধ থাকবে৷ কেবলমাত্র হাসপাতাগুলির নিকটস্থ ১টি করে ওষুধের দোকান বন্ধের আওতার বাইরে থাকবে৷ এই বন্ধে দেশজুড়ে ৮ লক্ষাধিক ওষুধের দোকান সামিল হবে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top