News Flash

  • Home
  • Uncategorized
  • গর্ভবতী গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

গর্ভবতী গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ এক যুবতী গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে শহরের খেজুর বাগান এলাকায়৷ মৃতার নাম মালতী দেবী৷ বয়স উনিশ৷ বাড়ি খেজুর বাগান এলাকায়৷ বুধবার সকালে তাঁর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ তবে এই মৃত্যুর ঘটনাকে ঘিরে স্থানীয় জনমনে নানা প্রশ্ণ উঠছে৷ মৃতার গলায় ক্যাবল তার প্যাচানো ছিল৷
সংবাদে প্রকাশ, প্রায় এক বছর আগে বিহারের বৈশাখী জেলার বামপুরে বিয়ে হয়েছিল মালতী দেবীর৷ এক মাস পূর্বে মালতী দেবী খেজুর বাগান এলাকায় বাপের বাড়িতে বেড়াতে আসে৷ বুধবার সকালে তাঁর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিজ ঘরেই৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা মহিলা থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ জানা গিয়েছে ঐ গৃহবধূ তিন মাসের গর্ভবতী ছিলেন৷ পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, তাঁর স্বামীর সাথে মতবিরোধ ছিল৷ পুলিশের বক্তব্য ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা৷ এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খেজুর বাগান এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top