News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়োয় মিলল তাজা গ্রেনেড, আতঙ্কের পরিবেশ লালকেল্লায়
Image

কুয়োয় মিলল তাজা গ্রেনেড, আতঙ্কের পরিবেশ লালকেল্লায়

নয়াদিল্লি, ৫ মে (হি.স.): কুয়োয় মিলল তাজা গ্রেনেড, আর এই ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হল দিল্লির লালকেল্লা চত্বরে| বৃহস্পতিবার সন্ধ্যায় লালকেল্লার একটি কুয়ো থেকে উদ্ধার করা হয় তাজা গ্রেনেড| গ্রেনেড উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায় সেই সময় লালকেল্লা চত্বরে উপস্থিত থাকা পর‌্যটকদের মধ্যে| প্রায় সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়| বম্ব স্কোয়াডের সদস্যরা এসে গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করেন| তারপর থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছেন এনএসজি কম্যান্ডোরা| আর কোথাও কোনও বিস্ফোরক আছে কিনা, তন্ন তন্ন করে তল্লাশি চালায় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসজি) এবং দিল্লি পুলিশের একটি বিশেষ দল| দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর পুলিশের তরফে দাবি করা হয়েছে, একটি গ্রেনেড পাওয়া গিয়েছে| আর কোথাও কোনও বিস্ফোরক মেলেনি|

এই প্রথম নয়, এর আগে গত ফেব্রুয়ারি মাসেও লালকেল্লায় সাফাই অভিযানের সময় গুলি ও বাক্সভর্তি বিস্ফোরক পাওয়া গিয়েছিল| লালকেল্লা চত্বরে এবার গ্রেনেড উদ্ধার হওয়ায় বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা বাহিনী| লালকেল্লার মতো একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থলে বার বার এমন ঘটনায় হতবাক পর‌্যটকরাও|

উল্লেখ্য, ২০০০ সালের ডিসেম্বরে লস্কর-ই-তৈবা জঙ্গিরা হামলা চালিয়েছিল এই লালকেল্লায়| সেই ঘটনায় দুই জওয়ান এবং এক সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন| সে দিনের হামলার পর থেকে লালকেল্লায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top