News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটে বরাদ্দ ৬০০ কোটি টাকা, বেতন ভাতা পুনর্বিন্যাসে বাড়তি অর্থ নিয়ে ধোঁয়াশা কাটল না
Image

বাজেটে বরাদ্দ ৬০০ কোটি টাকা, বেতন ভাতা পুনর্বিন্যাসে বাড়তি অর্থ নিয়ে ধোঁয়াশা কাটল না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ কর্মচারীদের বেতন ভাতা পুনর্বিন্যাসে অস্পষ্টতা কাটল না৷ মঙ্গলবার অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানান, পে এন্ড পেনশন রিভিশন কমিটি যে সুপারিশ করবে তা বাজেটে বরাদ্দ ৬০০ কোটি টাকার বেশি হলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের দায়বদ্ধতা বেড়ে চলেছে৷ সাথে কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়া সংক্রান্ত আদালতের নির্দেশও রাজ্য সরকারকে মানতে হবে৷ ফলে, কমিটি বেতন ভাতা পুনর্বিন্যাসে ৬০০ কোটি টাকার বেশি প্রয়োজন সুপারিশ করলে তার জোগান কোথা থেকে হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি অর্থমন্ত্রী৷
এদিন, অর্থমন্ত্রী বলেন, চতুর্দশ অর্থকমিশনের কাছে যে টাকা চাওয়া হয়েছিল তা পাওয়া যায়নি৷ কর্মচারীদের বেতন ভাতা খাতে কত বরাদ্দ করা হচেছ তাও কমিশন স্পষ্ট করে জানায়নি৷ ষষ্ঠ বেতন কমিশন অনুসারে ২০১৭-১৮ অর্থবছরে কর্মচারীদের বেতনের জন্য ৭৩৭৭ কোটি ৬৪ লক্ষ টাকা চেয়েছিল রাজ্য সরকার৷ ৫ বছরের জন্য ৩০ হাজার ৫০১ কোটি টাকা দিয়েছে অর্থকমিশন৷ ২০১৭-১৮ অর্থবছরে পেনশন খাতে ১৫০০ কোটি টাকা চাওয়া হয়েছিল, কিন্তু দিয়েছে ১০৬৫ কোটি টাকা৷ ফলে, পেনশন এবং ঋণ মেটানোর খাতে অর্থবরাদ্দ স্পষ্ট করলেও বেতন খাতে অস্পষ্টতা রেখেছে কমিশন৷
স্বাভাবিকভাবেই প্রশ্ণ উঠেছে, সরকারি কর্মচারী ও পেনশনার্সদের বেতন ও ভাতা মিটিয়ে দিতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা কোথা থেকে জোগাড় করবে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে, বাজেটে বরাদ্দ ৬০০ কোটি টাকা দিয়ে কর্মচারী ও পেনশনার্সদের দাবি পূরণ করা সম্ভব নয়৷ ফলে, রিভিশন কমিটি ৬০০ কোটির অতিরিক্ত অর্থের সুপারিশ করলে রাজ্য সরকার কিভাবে তা কার্যকর করবে৷ অর্থমন্ত্রী অবশ্য এদিন বলেছেন, কমিটির সুপারিশ কতটা রাখা সম্ভব হবে তা মন্ত্রিসভার বৈঠকেই স্থির করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top