নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ ক্রমবর্ধমান সাইবার অপরাধের পরিপ্রেক্ষিতে সাইবার নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরী বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব না দিয়ে অগ্রগতি সম্ভব নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ বোধজংনগরে ন্যাশানাল ইস্টিটিউট অফ ইলেকটিনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলোজি (এনআইইএনইনটি) এর নতুন কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়ে বুধবার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির বিস্তার এবং তথ্য প্রযুক্তির সুবিশাল সম্প্রসারণের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা বিষয়টি সুনিশ্চিত করা প্রয়োজন৷ ক্রটিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা কোনও ভাবেই হ্যাকিং সম্ভাবনা থেকে রেহাই দিতে পারেন না৷ যা আজকের দিনে প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে৷ তিনি আরও বলেন, রাজ্য সরকার এবং অন্যান্য সংস্থা যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন তাদের অবশ্যই তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা অপব্যবহার কারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন৷ ফেইসবুক এবং টুইটারের যে ভাবে অপব্যবহার করার প্রবণতা করার লক্ষ্য করা যাচ্ছে তাও বোধ করতে হবে৷ চৌধুরী বলেন, কেন্দ্রের মোদী সরকার ডিজিটাল ইন্ডিয়ান মিশন প্রকল্পের মাধ্যমে ২০১৮ সারে মধ্যে দেশের প্রত্যেকটি নাগরিক উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে৷ আগরতলার ন্যাশনাল ইস্টিটিউট অফ ইলেকটিনিক্স এন্ড এনফরমেশন টেকনোলোজি তে উপযুক্ত ফ্যাকাল্টির ঘাটতি রয়েছে৷ আগামী বছরের মধ্যে সমস্ত ঘাটতি পূরণ করা হবে৷ এর আগে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ান মিশনের আওতায় গড়ে উঠা সফটওয়ার টেকনোলোজি পার্কের উদ্বোধন করেন৷ ত্রিপুরার তথ্য প্রযুক্তি মন্ত্রী তপন চক্রবর্তী, এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধা চরণ দেববর্মা এবং রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
2017-04-27

