News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীচ্যুত শিক্ষকদের সুকলে না পাঠিয়ে কাজ করানো হচ্ছে অফিসে
Image

চাকুরীচ্যুত শিক্ষকদের সুকলে না পাঠিয়ে কাজ করানো হচ্ছে অফিসে

আগরতলা, ২৬ এপ্রিল (হিঃসঃ)৷৷ সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরী যাবার পর রাজ্যে শিক্ষা বিভাগের বিদ্যালয় পরিচালন ব্যবস্থা বেসামাল হয়ে পড়েছে৷ যদিও শিক্ষা দফতরের অফিসগুলিতে ডেপুটেশনের নামে বহু শিক্ষককে বসিয়ে কাজ করানো হচ্ছে৷ যেমন কৈলাশহর জেলা শিক্ষা উপ অধিকর্তার অফিস, বিদ্যালয় পরিদর্শক, সাক্ষরতা মিশন, সর্বশিক্ষা, রাষ্ট্রীয় মধ্যামিক শিক্ষা অভিযান ইত্যাদি বিভাগে বিভিন্ন সুকল থেকে শিক্ষকদের এনে নিয়োগ করা হয়েছে৷ বছরের পর বছর শিক্ষক কর্মচারীরা সুকলের বদলে অফিস করে যাচেছন৷ জেলা শিক্ষা অফিসার এস দাস এ প্রসঙ্গে শিক্ষা বিভাগের অফিসে অফিসে শিক্ষকদের নিয়োগ করার কথা স্বীকার করে বলেন, কর্মচারী স্বল্পতায় অফিসগুলোর কাজকর্ম চালানো কঠিন৷ তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ তিনি বলেন, এমনকি জেলা অফিসের স্টাইপেন্ড শাখায়ও একজন শিক্ষক সীতেশ ভট্টাচার্যকে বসিয়ে কাজ চালানো হচ্ছে৷ তিনি বলেন এসব তো কাজ৷ স্টাইপেন্ডের প্রস্তাব না পাঠালে তো ছাত্র ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে৷ অন্যদিকে শিক্ষকের সংকটে যে সুকল পড়ুয়া ছাত্র ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিষয়টিও তিনি অস্বীকার করেননি৷ অনেক শিক্ষক কর্মচারীদেরকে  অফিসবন্দী করে রাখা হয়েছে শিক্ষা বিভাগের বিভিন্ন শাখায়৷ ফলে সমস্যা বাড়ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top