News Flash

  • Home
  • Uncategorized
  • মানব সম্পদ উন্নয়নে দক্ষিণের রাজ্যগুলি সাফল্য দেখিয়েছে ঃ জীতেন্দ্র চৌধুরী
Image

মানব সম্পদ উন্নয়নে দক্ষিণের রাজ্যগুলি সাফল্য দেখিয়েছে ঃ জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ মানব সম্পদ উন্নয়নে দক্ষিণের রাজ্যগুলি যেমন তামিলনাড়ু, কেরালা সারা দেশের মধ্যে অন্যান্য রাজ্যগুলির তুলনায় সাফল্য দেখিয়েছে৷ বিশেষ করে কেরালা মানব সম্পদ উন্নয়নে সমস্ত ক্ষেত্রে শীর্ষস্থান দখল করতে পেরেছে৷ এই দাবি করে সাংসদ জীতেন্দ্র চৌধুরীর বক্তব্য, কেরালা স্বাক্ষরতায় গোটা দেশের মধ্যে এগিয়ে রয়েছে এবং সমাজ ব্যবস্থার যথেষ্ট উন্নতি করতে পেরেছে৷ সেজন্যই মানব সম্পদ উন্নয়নে কেরালা গোটা দেশের মধ্যে এগিয়ে রয়েছে৷ তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ণ উঠেছে, ত্রিপুরা স্বাক্ষরতায় দেশের মধ্যে শীর্ষস্থান দখল করতে পারলেও মানব সম্পদ উন্নয়নে পিছিয়ে রয়েছে কেন?
রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত আন্তর্জাতিক ফিজিওথ্যারাপি কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শ্রীচৌধুরী বলেন, দেশে পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে৷ কিন্তু, খাদ্য সুরক্ষা সুনিশ্চিত না করা পর্যন্ত এবং মানুষের সচেতনতার স্তর বৃদ্ধি না হলে পরিকাঠামো উন্নয়নের সুফল মিলবে না৷ তিনি মনে করেন, মানব সম্পদ উন্নয়নে বুনিয়াদী শিক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা বিশেষভাবে জরুরী৷ এই প্রসঙ্গে এক উদাহরণ তুলে ধরে শ্রীচৌধুরী বলেন, দেশের মধ্যে দক্ষিণী রাজ্যগুলি মানব সম্পদ উন্নয়নে এগিয়ে রয়েছে৷ তালিমনাড়ু, কেরালার এক্ষেত্রে সাফল্য রয়েছে৷ বিশেষ করে কেরালা মানব সম্পদ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল৷ এই সফলতার পিছনে সাংসদ শ্রীচৌধুরীর যুক্তি, কেরালা স্বাক্ষরতায় গোটা দেশের মধ্যে এগিয়ে রয়েছে৷ সমাজ ব্যবস্থার উন্নতিতেও কেরালা সফলতা অর্জন করতে পেরেছে৷ তাই মানব সম্পদ উন্নয়নে কেরালা সফলতা অর্জন করেছে৷ তাঁর দাবি, বুনিয়াদী শিক্ষা এবং পুষ্টি শিশুদের জন্য খুব জরুরী৷ এই দুটি বিষয়কে বাদ দিয়ে মানব সম্পদের বিকাশ সম্ভব নয় বলে দাবি শ্রীচৌধুরীর৷ তিনি আরো বলেন, গোটা বিশ্বেই এখন স্বাস্থ্য নিয়ে আলোচনা সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে৷ এদিন তিনি স্পষ্ট করে দেন, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ছাড়া মানব সম্পদের বিকাশ কোনভাবেই সম্ভব নয়৷
ফলে, রাজ্য মানব সম্পদ উন্নয়নে কেন পিছিয়ে রয়েছে তা শ্রীচৌধুরীর বক্তব্যে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে৷ রাজ্যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা এবং গুণগত শিক্ষার অভাবে ছেলেমেয়েদের প্রকৃত শিক্ষিত না হওয়া মানব সম্পদ উন্নয়নে পিছিয়ে থাকার ক্ষেত্রে অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে৷ তাই এই সমস্ত ক্ষেত্রে উন্নতি না হলে, কেবল স্বাক্ষরতার হার বৃদ্ধিতে মানব সম্পদের উন্নয়ন সম্ভব নয়, তা একপ্রকার স্পষ্ট৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top