বেতন ও পেনশন রিভিশন কমিটিতে মতামত দিল ৫০টি কর্মচারী সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা পুনর্বিন্যাসে রিভিশন কমিটির কাছে মতামত জমা দেওয়া সময়সীমা শনিবার শেষ হয়েছে৷ ৫০টি সংগঠন তাদের মতামত জমা দিয়েছে৷ প্রাপ্ত মতামতের ভিত্তিতে প্রত্যেক সংগঠনের সাথে রিভিশন কমিটি আলোচনা করবে৷ আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল কমিটি সংগঠনগুলির প্রতিনিধিদের সাথে পৃথকভাবে আলোচনা করবে৷ আলোচনায় যে সমস্ত বিষয়গুলি উঠে আসবে সেগুলি নিয়ে চর্চা করবে কমিটি৷ কারণ, কমিটি বেতন ভাতা পুনর্বিন্যাসে যে সুপারিশ করবে তাতে সংগঠনগুলির মতামতও গুরুত্ব পাবে বলে দাবি রিভিশন কমিটির জনৈক সদস্যের৷
অবশ্য, কর্মচারী ফেডারেশন, মহাকরণ কর্মচারী সমিতি সহ আরো কয়েকটি সংগঠন কমিটির কাছে মতামত জমা দেয়নি৷ তারা মুখ্যসচিবের কাছে দাবি দাওয়া পেশ করেছে৷