News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়-বৃষ্টিতে রাজ্যে কৃষির ব্যাপক ক্ষতি, নদীগুলির জল বিপদ সীমার কাছে, সতর্ক করল মৌসম বিভাগ
Image

ঝড়-বৃষ্টিতে রাজ্যে কৃষির ব্যাপক ক্ষতি, নদীগুলির জল বিপদ সীমার কাছে, সতর্ক করল মৌসম বিভাগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ টানা বর্ষণে জনজীবনে বিরাট প্রভাব পড়েছে৷ শুক্রবারের পর শনিবার দিনভর বৃষ্টিপাত হয়েছে৷ মৌসম বিভাগ জানিয়েছে, রবিবারও দিনভর ভারী বৃষ্টিপাত হবে৷ সাথে বজ্রপাতও হবে৷ মৌসম বিভাগের আশঙ্কা অনুযায়ী, আগামীকাল ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে৷ কারণ, আগামীকাল সারা দিনে ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হবে৷ তাই রাজ্যের বিভিন্ন নদীগুলির পাশ্ববর্তী স্থানে বসবাসকারীদের সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে৷
শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস৷ এদিন রাত নয়টা পর্যন্ত ৬৪ মিলমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ দিনভর ভারী বৃষ্টিপাতে জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে৷ রাজধানী আগরতলায় কিছু স্থান জলমগ্ণ হয়ে পড়েছে৷ রাতে বজ্রপাতে কিছু সময়ের জন্য মোবাইল পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছিল৷ রাজ্যের বহু এলাকায় বিদ্যুৎ নেই বলে খবর পাওয়া গেছে৷ রাজধানী আগরতলাতেও কিছু কিছু স্থানে দফায় দফায় বিদ্যুৎ পরিষেবায় সমস্যা দেখা গেছে৷
মৌসম বিভাগ আগামীকালও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে৷ প্রাপ্ত রিপোর্টে জানা গেছে, রবিবার দিনের বেলায় ৫৬ মিলিমিটার এবং রাতের বেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হবে৷ সবমিলিয়ে মোট ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামীকাল৷ টানা বর্ষণে বিভিন্ন নদীর জল বিপদসীমা অতিক্রান্ত করতে পারে অনুমান করা হচ্ছে৷ ফলে, নদীগুলির পাশ্ববর্তী বসবাসকারীদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে৷
এদিকে, সাম্প্রতিক ভারী ঝড় বৃষ্টিতে রাজ্যে কৃষি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এর ফলে মাথায় হাত পড়েছে রাজ্যের কৃষকদের৷ শাক সব্জির ব্যাপক ক্ষয়ক্ষতির প্রভাব পড়েছে রাজ্যের বাজারে৷ যার দরুন শাক সব্জির দাম অনেক বেরে গেছে৷ যোগান কমে গেছে৷ পাশাপাশি ফর্মালিনের প্রভাবে বাজারে মাছের দাম আকাশছোঁয়া হয়ে পড়েছে৷ মাছের সঙ্গে সম্প্রতি পাল্লা দিয়ে দাম বেড়েছে মাংসের৷ জানা গেছে সম্প্রতি ভারী ঝড় বৃষ্টির প্রভাবে গোটা রাজ্যে শাক সব্জির ব্যাপক ক্ষতি হয়েছে৷ কৃষি দপ্তরের মহকুমা ও জেলা অফিস সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম, খোয়াই, ধলাই ও সিপাহীজলা জেলায়৷ তবে বাকি জেলাগুলিতেও কম বেশী ক্ষয়ক্ষতি হয়েছে৷ এদিকে সাম্প্রতিক বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন স্থানে শাক-সব্জির ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি দপ্তর৷ সোমবারের মধ্যে হিসাব চূড়ান্ত হয়ে যাবে বলে দপ্তর আধিকারিকরা জানান৷
অন্যদিকে, সম্প্রতি ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭০ টি পরিবারকে সোনামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ৩০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে৷ প্রচন্ড ঝড় বৃষ্টিতে মতিনগর, বাতাধোলা, বিজয়নগর ও আনন্দনগর এলাকার এই পরিবারগুলির বসতঘর ক্ষতিগ্রস্থ হয়েছে৷ সোনামুড়ার মহকুমা শাসক জানিয়েছেন, ঝড়ে বিজয়নগরে একই পরিবারের পায়েল দেববর্মা ও পিংকি দেববর্মা আহত হয়৷ প্রশাসনের পক্ষ থেকে পিংকি দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য আই জি এম হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই পরিবারটিকে চার হাজার টাকা দেওয়া হয়েছে চিকিৎসার জন্য৷ মহকুমা শাসক জানিয়েছেন ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top