News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে চায়ের উৎপাদন বাড়লেও সংকট কমছে না
Image

রাজ্যে চায়ের উৎপাদন বাড়লেও সংকট কমছে না

আগরতলা, ২২ এপ্রিল(হিঃস)৷৷ ত্রিপুরায় সম্ভাবনাময়া চা শিল্প গভীর সংকটের মুখে এসে ঠেকেছে৷ রাজ্যে ভাল বৃষ্টিপাত এবং সবুজ পাতায় উৎপাদন বৃদ্ধি পেলেও বাজার দর হ্রাস পাওয়ায় এই সংকট দেখা দিয়েছে৷ টি এসোসিয়েশন অফ ইন্ডিয়ার ত্রিপুরা শাখা সূত্রে জানা গেছে ত্রিপুরার ভাল বৃষ্টিপাত হচ্ছে৷ প্রাক বর্ষা মরশুমেই বৃষ্টিপাতও যথেষ্ট ভাল হয়েছে৷ আশা করা যায় বর্ষা মরশুমেও আবহাওয়া চা চাষের অনুকূলেই থাকবে৷ ফলে চাষের সবুজ পাতায় উপাদন ইতিমধ্যেই যথেষ্ট বৃদ্ধি পয়েছে৷ কিন্তু চাষের বাজার দর ক্রমশই হ্রাস পাচ্ছে৷ আন্তর্জাতিক বাজারের প্রত্যক্ষ প্রভাব হচ্ছে এরাজ্যে৷ ২০১৬ সালে প্রতি কেজি চা ৮০ থেকে ৮৫ টাকার কেজি দরের বিক্রি হয়েছে৷ অক্সন মার্কেটের এই দর চায়ের উপাদন খরচ থেকেও অনেকটাই কম৷ ফলে সমস্যা বাড়ছে৷ চলতি বছরে উপাদন বাড়লেও দাম আরও পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আধুনিক পদ্ধতিতে নিয়ম অনুযায়ী চাষ না করায় উচ্চগুনমানের চা পাতা উপাদন করা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছেনা৷ ফলে প্রচলিত চাপাতা উপাদন করে কেজি প্রতি ৮৫ টাকার বেশী পাওয়া সম্ভব নয়৷ যেখানে সবুজ চা এবং উচ্চগুনমানের চায়ের দর ১৫০ থেকে ২০০ টাকা কিলো দরে অক্সন মার্কেটে বিক্রি হয়৷ তবে ইদানীং কালে চা বাগানগুলির মালিকরা অনেকেই সবুজ চা উপাদনের দৃষ্টি দিচ্ছেন৷ ত্রিপুরায় ৫২টি বাগানে বর্তমানে উপাদন হচ্ছে৷ আর এই গুলিতে প্রায় ১৩ হাজার শ্রমিক কাজ করছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top