নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): রাহুল গান্ধীকে `মানসিকভাবে অসুস্থ’ বলে ইতিমধ্যেই দল ছেড়েছেন দিল্লির মহিলা কংগ্রেস নেত্রী বরখা সিং শুক্লা| দলবিরোধী কার্যকলাপের জন্য শুক্রবারই কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি| এখনও ২৪ ঘন্টা কাটেনি, তার আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন বরখা সিং শুক্লা| শনিবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি| গেরুয়া শিবিরে তঁাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি এবং দিল্লি শাখার প্রধান শ্যাম জাজু|
কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী `মানসিকভাবে অসুস্থ’ এই অভিযোগ তুলে গত বৃহস্পতিবার দিল্লির মহিলার কংগ্রেসের সভাপতির পদ ছাড়েন বরখা সিং শুক্লা| তঁার অভিযোগ, নারী শক্তি ও নারীদের নিরাপত্তা নিয়ে কংগ্রেস যতই ঢাক-ঢোল পেটাক না কেন, আসলে ভোট ব্যাঙ্কের জন্যই এই ইসু্য সামনে রাখেন রাহুল, অজয় মাকেনরা| বরখা-র এহেন অভিযোগ ভালোভাবে নেয়নি কংগ্রেস| শুক্রবারই ৬ বছরের জন্য তঁাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়|
2017-04-22

