News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক আঘাত দেশের ধর্মনিরপেক্ষতার উপর ঃ জমিয়ত
Image

তিন তালাক আঘাত দেশের ধর্মনিরপেক্ষতার উপর ঃ জমিয়ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ তিন তালাক নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা দেশের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আনা হয়েছে বলে অভিযোগ এনেছে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায় হিন্দ৷ এরই পাশাপাশি কুমারঘাট ও অন্যান্য স্থানে গরু ব্যবসার উপর যে প্রতিবন্ধকতার উপর সৃষ্টি করা হচ্ছে তা মানুষের খাওয়া- খাদ্য এবং ব্যবসার উপর অনাধিকার হস্তক্ষেপ বলে মনে করে জমিয়ত৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি মুফতি তৈবুর রহমান প্রতিটি ধর্মাবলম্বীর ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য আবেদন জানিয়েছেন৷  এদিন তিনি দাবি করেন, ইসলাম ধর্ম মহিলাদের অধিকার ঘোষণা করেছে৷ কিন্তু, তিন তালাক নিয়ে দেশে রাজনীতি শুরু হয়েছে৷ মুসলীম মহিলাদের একাংশকে তিন তালাকের বিরুদ্ধে দাঁড় করিয়ে ইসলামের এই প্রথা বন্ধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ এদিন তিনি দাবি করেন, মুসলিম পার্সোন্যাল ল বোর্ড আরটিআই করে জানতে পেরেছে গত দুই বছরে সারা দেশে মাত্র ১৩০৯ টি তালাকের ঘটনা ঘটেছে৷ কিন্তু, হিন্দু সম্প্রদায়ের ৫০০০০টি, খ্রীষ্টান সম্প্রদায়ের ২০০০ এবং শিখ সম্প্রদায়ের ৮টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে৷ এর থেকেই অনুমান করা যায় তিন তালাক প্রথা ইসলাম ধর্মে রয়েছে বলেও নারীদের অধিকার খর্ব হচ্ছে না৷ তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে তিন তালাক রদের বিরুদ্ধে ৪ কোটি ৮৩ লক্ষ ৪৭ হাজার ৫৯৯ জন স্বাক্ষর করে স্মারক দাখিল করেছেন৷ তাদের মধ্যে মহিলার সংখ্যা ২ কোটি ৭৩ লক্ষ ৫ হাজার ৬৯৪ জন৷ তার দাবি, তিন তালাক সামাজিক সমস্যা নয়৷ কারণ, নির্দিষ্ট কারণ  না দেখিয়ে ইসলাম ধর্ম অনুযায়ী তালাক দেওয়া যায় না৷ এদিকে, মানুষের খাওয়া-খাদ্য এবং ব্যবসা বাণিজ্যের ব্যাপারে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের রায় সত্বেও রাজ্যে কুমারঘাট ও অন্যান্য স্থানে গরু ব্যবসার উপর প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে৷ মানুষের খাওয়া খাদ্য ও ব্যবসার উপর এটি অনাধিকার হস্তক্ষেপ বলে দাবি করেছে জমিয়ত৷ প্রশাসনের এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা খুবই জরুরী বলে মুফতি সাহেব দাবি করেছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top