News Flash

  • Home
  • Uncategorized
  • ফোর্বস-র সুপার অ্যাচিভার্সের তালিকায় ভারতীয় জিমন্যাস্টদীপা কর্মকার
Image

ফোর্বস-র সুপার অ্যাচিভার্সের তালিকায় ভারতীয় জিমন্যাস্টদীপা কর্মকার

নিউইয়র্ক, ১৭ এপ্রিল (হি.স.) : রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় জিমন্যাস্টদীপা কর্মকার| এবার তাঁর মুকুটে জুড়ে গেল আরও এক পালক| ৩০ বছরের কম বয়সী হয়েও জীবনে সুপার অ্যাচিভার্স হিসেবে স্থান পেল আন্তর্জাতিক ফোবস-র তালিকায়| সম্প্রতি এশিয়া থেকে প্রায় তিনশো জনের একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস| তার মধ্যে ভারত থেকে সবক্ষেত্র মিলিয়ে ইয়ং সুপার অ্যাচিভার্স রয়েছেন ৫৩ জন| সেই তালিকায় আছেন দীপাও| তবে ৩০ বছরের কম বয়সী সবচেয়ে বেশি সুপার অ্যাচিভার্স রয়েছে চিনের| ভারত রয়েছে দ্বিতীয় স্থানে|
দীপা কর্মকার এক নতুন শুধু নাম নন, ভারতীয় জিমন্যাস্টিক্সের বদলে দেওয়া এক অধ্যায়| দিন কয়েক আগেই রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিয়েছেন| এবার তাঁর মুকুটে জুড়ে গেল এই পালক| ফোর্বস-র তরফে দীপা সম্পর্কে জানানো হয়েছে, হতে পারে দীপা পদক জিততে পারেননি| কিন্তু জীবনের প্রথম অলিম্পিকে চতুর্থ হয়েই ছাপ রেখেছেন| মাত্র ০.১৫ পয়েন্টের জন্য সে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছেন| ফাইনালে প্রোদুনোভা ভল্ট করেছেন| যে মারাত্মক ভল্ট বিশ্বের মাত্র পাঁচজন জিমন্যাস্ট দিতে পারেন| তাই এই তালিকায় যোগ্য হিসেবেই রয়েছেন| নিঃসন্দেহে দীপার জীবনে এও এক বড় স্বীকৃতি|
দীপার সঙ্গেই এই তালিকায় আছেন সাক্ষী মালিক| এই কুস্তিগীর সম্পর্কে ফোর্বস লিখেছে, রোহতকের মতো ছোট শহর থেকে উঠে এসে, দিনের পর দিন স্থানীয় মানুষের বাধা উপেক্ষা করে কুস্তি চালিয়ে যাওয়া এবং অলিম্পিকে পদক জয়, বিরাট ব্যাপার| আছেন শরথ গায়কওয়াড়, প্যারালিম্পিকের সাঁতারু| বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটও আছেন এই বিশেষ তালিকায়|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top