নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ত্রিপুরাতে ১০,৩২৩ জনের চাকরিচ্যুতি ও সম্প্রতি অসমে নতুন করে বাঙালী নির্যাতনের প্রতিবাদে রাজ্যজুড়ে আমরা বাঙালী দলের বিক্ষোভ কর্মসূচী অব্যাহত৷ এরই অঙ্গঁ হিসাবে গত ১০ই এপ্রিল কল্যাণপুর বাজার ও ১১ ই এপ্রিল তুইসিন্দ্রাই বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়৷
দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কল্যাণপুরে বক্তব্য রাখেন দলের সাংঘটনিক সচিব কেশব মজুমদার, খোয়াই আমরা বাঙালীর জেলা সচিব গৌতম দেব ও যুব নেতা উত্তম দাস৷ তুইসিন্দ্রাই বাজারে বক্তব্য রাখেন দলের রাজ্য সহসচিব গৌরাঙ্গ রুদ্র পাল, খোয়াই জেলা সহসচিব ব্রজেন্দ্র দাস, জেলা সদস্য বিশ্বনাথ ঘোষ প্রমুখ৷ কল্যাণপুর সভাপতিত্ব করেন নিখিল দাস, তুইসিন্দ্রাই গোপাল সরকার৷ উল্লেখিত সভাগুলিতে বক্তারা চাকরিচ্যুতির জন্য রাজ্য সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ চাকরি হারাদের জন্যে ১০০ শতাংশ বিকল্প কর্মসংস্থানের দাবী তুলেন৷ সেই সঙ্গে সম্প্রতি নতুন করে অসমে বাঙালী নির্যাতন ও অসমে পুলিশের হাতে বন্দী বাঙালী অধিকার রক্ষার আন্দোলনের নেতা সুবোধ বিশ্বাসের নিশর্ত মুক্তির দাবী করা হয়৷ অন্যথায় রাজ্যজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন৷ পাশাপাশি কৃষি স্নাতকদের আন্দোলন তথা নায্য দাবীগুলির প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি৷
এদিকে, গত ১৩ ই এপ্রিল কল্যাণপুর ব্লকে মোহরছড়া বাজারে আমরা বাঙালী দলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়৷ পথসভায় প্রধান বক্তা রাজ্য কমিটির সাংগঠনিক সচিব কেশব মজুমদার রাজ্যে ক্রমবর্ধমান নারী ধর্ষণ তথা আইন শৃঙ্খলার অবনতি, দলবাজী, কর্মচারী ও বেকার বঞ্চনা বিশেষ করে সম্প্রতি ১০৩২৩ জনের চাকুরিচ্যুতির জন্যে সম্পূর্ণভাবে বামসরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ক্ষতিগ্রস্তদের বিকল্প কর্মসংস্থানের দাবী করেন৷ সেইসঙ্গে আগামীদিনে বামফ্রন্টের আর কোন ধাপ্পাবাজীতে যাতে বেকারগণ প্রতারিত না হন সেই ব্যাপাছরেও তিনি সবাইকে সর্তক করে দিয়ে সহ গোটা রাজ্যবাসীর সার্বিক স্বার্থে একটা সামূহিক পরিবর্তন আনার জন্যে আমরা বাঙালী দলরে নীতি আদর্শ উপলব্ধি করার আহ্বান জানান৷ পাশাপাশি মিথ্যা অজুহাতে অসম পুলিশের হাতে বন্ধী বাঙালী নেতা সুবোধ বিশ্বাসের নির্শত মুক্তির দাবী তুলেন৷ সভায় বিশ্বনাথ ঘোষ, গোপাল সরকার প্রমুখও বক্তব্য রাখেন৷
2017-04-17
