News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে গণবস্থানরত বিজেপি যুবমোর্চার ২০০ নেতা-কর্মী গ্রেপ্তার
Image

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে গণবস্থানরত বিজেপি যুবমোর্চার ২০০ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র ওরিয়েন্ট চৌমুহনীতে পুলিশ বিজেপির যুব মোর্চার

গণবস্থানরত যুব মোর্চার নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয় শুক্রবার৷ ছবি নিজস্ব৷

২০০ জন কর্মকর্তাকে আজ গ্রেপ্তার করেছে৷ নিদিষ্ট সময়ের পরেও গণবস্থান ও ধর্না চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগের দাবীতে যুবমোর্চা ওরিয়েন্ট চৌমুহনীতে ধর্নায় বসে৷ যুবমোর্চা মুখ্যমন্ত্রী পদত্যাগ না কড়া পর্যন্ত ধর্না চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়৷ কিন্তু পুলিশ মাত্র তিন দিনের জন্য এখানে বসার অনুমোদন দেয়৷ এই সময়সীমা গতকাল রাতেই অতিক্রান্ত হয়েছে৷ যার পরিপ্রেক্ষিতে পুলিশ আজ বেলা ১টায় ধর্নাস্থলে এসে উপস্থিত প্রায় ২০০ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়৷ এদিকে, গণবস্থানরত বিজেপির যুব মোর্চার নেতা কর্মীদের গ্রেপ্তারকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারীকরা যেমন উপস্থিত ছিলেন তেমনি প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হয়েছিল৷
পরে যুবমোর্চা রাজ্য সভাপতি টিঙ্কু রায় জানিয়েছেন ১০,৩২৩ শিক্ষকের চাকরি বালিতের ঘটনা দেশের সর্ববৃহৎ সরকারী চাকরি কেলেঙ্কারী৷ আর এই ঘটনার পর মানিক সরকারের মুখ্যমন্ত্রী পদে টিকে থাকার কোন নৈতিক অধিকার নেই৷ তিনি বলেন, রাজ্য সরকার একদিকে কর্মচারীদের বঞ্চিত করেছে অন্যদিকে ব্যাপক হারে শূন্যপদ জিইয়ে রাখছে৷ নারী নির্যাতন ক্রমাগত বেড়েই চলেছে৷ রাজ্যের বামফ্রন্ট সরকার বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে৷ তিনি জানান, দল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে আন্দোলন চালিয়ে যাবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top