নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ সানস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলার গণরাজ চৌমুহনী এলাকায়৷ মৃত ব্যক্তির নাম রাম গোপাল বল্লভ চক্রবর্ত্তী (৭২)৷ জানা গিয়েছে গণরাজ চৌমুহনী এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি৷ কিন্তু, বাড়ি ঘর বিক্রি করে দিয়ে তিনি আনন্দমার্গ আশ্রমে থাকতেন৷ গণরাজ চৌমুহনীতে তিনি একটি বাড়ি ভাড়াও করে রেখেছেন৷ কিন্তু, এই ভাড়া বাড়িতে খুব কমই থাকতেন তিনি৷ শুক্রবার বাড়ি ভাড়া মেটাতে আসলে তিনি সানস্ট্রোকে আক্রান্ত হন৷ সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন৷ এদিন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস৷ গত দুই-তিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে মৌসম বিভাগ৷ ধারণা করা হচ্ছে বৃদ্ধ বয়সে এই তাপমাত্রা তিনি সহ্য করতে না পেরেই সানস্ট্রোকে আক্রান্ত হয়েছেন৷
তাপমাত্রা ৩৪, সানস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু রাজধানীতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















