News Flash

  • Home
  • Uncategorized
  • অস্তিত্ব ও স্বাধীনতার প্রশ্ণেই তিন তালাক রদের আওয়াজ ঃ রাজ্যপাল
Image

অস্তিত্ব ও স্বাধীনতার প্রশ্ণেই তিন তালাক রদের আওয়াজ ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ পশ্চাৎপদ জাতির উন্নয়নে সংরক্ষণ ব্যবস্থা চালু হয়েছিল৷ কিন্তু, আজও দেখা যায় কিছু কিছু অংশের ক্রমবিকাশ হয়নি৷ এরই পাশাপাশি মুসলিম অংশের মহিলারা আজ নিজেদের অস্তিত্ব এবং স্বাধীনতার প্রশ্ণে তিন তালাকের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন৷ শুক্রবার ভারত রত্ন ডাঃ বি আর আম্বেদকরের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ওএনজিসিতে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল তথাগত রায়৷
গোটা দেশেই সংরক্ষণ ব্যবস্থা এবং তিন তালাক নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে৷ পক্ষে বিপক্ষে নানা যুক্তি এবং তর্ক তুলে ধরা হচ্ছে৷ সংবিধানে ১০ বছরের জন্য সংরক্ষণ চালু করা হয়েছিল৷ কিন্তু, রাজনৈতিক স্বার্থে আজও সংরক্ষণ ব্যবস্থা চালু রাখা হয়েছে৷ সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া উচিত বলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিলেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেসরকারী মেডিক্যাল কলেজে এসটি, এসসি এবং ওবিসি সংরক্ষণ তুলে দিয়েছেন৷ এরই মাঝে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে রাজ্যপাল তথাগত রায়ের মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে৷
রাজ্যপাল এদিন বলেন, সংবিধান প্রণেতা ডাঃ বি আর আম্বেদকর যে সময়ে জন্ম নিয়েছিলেন তখন পশ্চাৎপদ জাতি নানা ভাবে ভীষণ হেনস্থার শিকার হতেন৷ পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর লোকজনকে আলাদা নজরে দেখা হত৷ তাদের সাথে চলাফেরা, খাবার গ্রহণ এমনকি তেষ্টা পেলে পানীয় জল দিতেও সংকোচ করতে দেখা গিয়েছে৷ এই পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর উন্নতির উদ্দেশ্যেই সংবিধানে সংরক্ষণ ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল৷ উদ্বেগের সাথে তিনি এদিন জানান, দেশের সংবিধান কার্যকরের দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্বেও আজও দেখতে পাওয়া যায় কিছু কিছু অংশের মানুষের ক্রমবিকাশ হয়নি৷ পশ্চাৎপদ জাতিগোষ্ঠীর অনেকেই উন্নতির আলোর বাইরে রয়েছেন৷ ফলে, সংরক্ষণ ব্যবস্থার সুফল কতটা মিলছে তা নিয়ে প্রশ্ণ থেকেই যাচ্ছে, মন্তব্য করেন রাজ্যপাল৷
এদিন তিনি আরও বলেন, মুসলিম সমাজে তিন তালাকের বিরুদ্ধে আওয়াজ উঠেছে৷ মুসলিম মহিলারা তিন তালাক রদ করে দেওয়ার দাবীতে সোচ্চার হয়েছেন৷ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে৷ তাঁর বক্তব্য, অস্তিত্ব এবং স্বাধীনতার প্রশ্ণেই তিন তালাক রদের আওয়াজ উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top