News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের প্রতিশ্রুতিতে এক মাসের জন্য অনশন স্থগিত কৃষি ও উদ্যান স্নাতকদের
Image

রাজ্যপালের প্রতিশ্রুতিতে এক মাসের জন্য অনশন স্থগিত কৃষি ও উদ্যান স্নাতকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ রাজ্যপালের প্রতিশ্রুতিতে কৃষি ও উদ্যান স্নাতকরা অনশন স্থগিত ঘোষণা করেছেন৷

বুধবার সকালেও অনশনে ছিলেন কৃষি ও উদ্যান স্নাতকরা৷ ছবি নিজস্ব৷

তবে, রাজ্য সরকারকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়ে তাদের দাবি পূরণ না হলে পুণরায় আন্দোলন শুরু করবে বলে তারা হুশিয়ারী দিয়েছেন৷
চাকুরীর দাবিতে পাঁচদিন অনশনের পর অবশেষে এবিষয়ে হস্তক্ষেপ করেন রাজ্যপাল তথাগত রায়৷ তিনি বুধবার অনশনকারীদের সাথে আলোচনা করার জন্য ডেকে পাঠান৷ সে অনুযায়ী অনশনকারীদের মধ্যে তিন প্রতিনিধি এদিন রাজ্যপালের সাথে দেখা করেন৷ প্রবীর দত্ত, উৎপলেন্দু দেবনাথ এবং লিপি দেববর্মা এদিন রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করে সবিস্তারে সমস্ত কিছু জানিয়েছেন৷ দীর্ঘদিন ধরে তারা চাকুরীর দাবি জানিয়ে আসছেন, কিন্তু রাজ্য সরকার প্রচুর শূণ্যপদ থাকা সত্বেও কৃষি দপ্তরের শূণ্যপদ পূরণের কোন উদ্যোগ নিচ্ছে না৷ ত্রিপুরা হাইকোর্টের রায়ে টিএএফএস গ্রেড ১ পদে পূরণায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে টিপিএসসি৷ তারা রাজ্যপালকে জানান, একই সাথে বাকি শূণ্যপদ পূরণেরও উদ্যোগ নিতে পারে রাজ্য সরকার৷ কারণ ঐ পদে ২৩৯টি শূণ্যপদ রয়েছে৷ কিন্তু, রাজ্য সরকার সেদিকে কোন চিন্তাভাবনা করছে না৷ এরই সাইে কৃষি দপ্তরে আরো শূণ্যপদ রয়েছে, যা দীর্ঘদিন ধরে পূরণ করা হচ্ছে না, সে কথাও রাজ্যপালকে জানিয়েছেন তারা৷ তাদের কাছ থেকে সমস্ত কিছু জেনে নিয়ে রাজ্যপাল এবিষয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন৷ কৃষি দপ্তরে শূণ্যপদ পূরণে রাজ্য সরকার যাতে শীঘ্রই বৃহত্তর উদ্যোগ নেয়, সেবিষয়েও রাজ্য সরকারকে সুপারিশ করবেন তিনি বলে আশ্বাস দিয়েছেন৷ রাজ্যপাল প্রতিশ্রুতিতেই এদিন অনশনকারীরা অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছেন৷ তবে, এক মাসের মধ্যে তাদের দাবি পূরণ না, হলে ফের আন্দোলনের হুমকিও দিয়ে রেখেছেন ১৭ জন কৃষি ও উদ্যান স্নাতকরা৷ এদিকে, কৃষি আধিকারীক পদে যে পঞ্চাশটি পদ নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল ২০১৬ সালে তাতে কিছু ত্রুটি থাকার ফলে বেকার কৃষি উদ্যান স্নাতক সমিতি উচ্চ আদালতে যাওয়ারও পরিকল্পনা নিচ্ছে বলে জানানো হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top