News Flash

  • Home
  • Uncategorized
  • অনিল গন হত্যা মামলায় হাইকোর্টে শুনানী সম্পন্ন
Image

অনিল গন হত্যা মামলায় হাইকোর্টে শুনানী সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাফিয়া অমিত ঘোষ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে পিটিশন দাখিল করলে এই মামলায় মঙ্গলবার শুনানী সম্পন্ন হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি টি ভাইপেই এবং বিচারপতি শুভাশিষ তলাপাত্রের গঠিত ডিভিশন বেঞ্চে এদিন মামলাটির শুনানী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ মোট ২৪ জন এই মামলায় উচ্চ আদালতে সাক্ষী দিয়েছেন৷ এখন রায়ের অপেক্ষায় রয়েছে মামলাটি৷
উল্লেখ্য ১৯৯৭ সালের ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগরতলার গ্রেন্ডিউজ এলাকার বাসিন্দা অনিল গন-কে নৃশংসভাবে কুপিয়ে খুন করেন অমিত ঘোষ ও তার সহযোগীরা৷ ঐ ঘটনার পর অমিত ঘোষ কলকাতায় পালিয়ে গিয়েছিল৷ সেখানে তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয়৷ ২০১৪ সালের ১৫ সেপ্ঢেম্বর মুখ্য বিচারবিভাগীয় আদালত অমিত ঘোষকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে৷ তার দুই সহযোগীর মধ্যে একজন বেকসুর খালাস হয়ে যান৷ অপর সহযোগিকেও সাজা শুনিয়েছিলেন আদালত৷ যাবজ্জীবন কারাদন্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন অমিত ঘোষ৷ এরই আজ শুনানী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top