News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন কুলভূষণ, পাকিস্তানের বিরুদ্ধে সরব আমেরিকাও
Image

প্রাণদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন কুলভূষণ, পাকিস্তানের বিরুদ্ধে সরব আমেরিকাও

লাহোর, ১২ এপ্রিল (হি.স.) : প্রাণদণ্ডের নির্দেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে প্রাক্তন ভারতীয় নৌ সেনা আধিকারিক কুলভূষণ যাদবকে| পাক সাংবাদ মাধ্যামে প্রকাশিত তথ্য অনুযাযী সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা মহম্মদ আসিফ জানিয়েছেন, এখনই ফাঁসি দেওয়া হবে না কুলভূষণ যাদবকে| তাঁর হাতে ষাটদিন সময় আছে| এই ষাটদিনের মধ্যে তিনি প্রাণদণ্ডের নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন| এদিকে, কুলভূষণের প্রাণদণ্ডের নির্দেশের বিরুদ্বেূ সরব হয়েছে ভারত | শুধু ভারত নয়, বিষয়টিকে কুলভূষণ যাদবের প্রাণদণ্ডের নির্দেশ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে আমেরিকাও|

পাকিস্তানি সেনেটে বক্তব্য রাখার সময় দেশের প্রতিরক্ষা মন্ত্রী জানান, প্রাণদণ্ডের নির্দেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে কুলভূষণ যাদবের| তারপরে তাঁর কাছে প্রাণভিক্ষার আবেদন জানানোর বিকল্পও খোলা থাকবে | তিনি প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবেন েসনাপ্রধান এবং রাষ্ট্রপতির কাছে|

সেই সঙ্গে, কূলভুষণ যাদবের ফাঁসির নির্দেশকে পূর্বপরিকল্পিত হত্যার নামান্তর বলে ভারতের প্রতিক্রিয়াকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান| পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফের দাবি, যথাযথ আইন মেনেই মামলা চলেছে| একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, পাকিস্তানি সন্ত্রাসবাদী কার‌্যকলাপ চালাবে যারা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করবে, তাদের ছাড়া হবে না|

উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে গতবছর মার্চ মাসে যাদবকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান| পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদী কার‌্যকলাপ চালানোর অভিযোগ তোলে তারা| এই কারণে তাকে মৃতু্যদণ্ডাদেশ দেয় পাকিস্তানের এক মিলিটারি কোর্ট| যার কড়া প্রতিক্রিয়া জানায় ভারত| ট্রায়াল চলাকালীন, ভারতীয় দূতাবাসের কোনও কর্মীকে কুলভূষণ যাদবের সঙ্গে যোগাযোগও করতে দেয়নি পাকিস্তান |

এদিকে, কুলভূষণ যাদবের মৃতু্যদণ্ডাদেশ ইসু্যতে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে ভারত | দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন চলছেই| গতকালই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কুলভূষণের মৃতু্যদণ্ড কার‌্যকর করলে তার ফল দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে না| তিনি সাফ জানিয়ে দেন, কুলভূষণ যাদবের বিরুদ্ধে অপরাধের কোনও প্রমাণ নেই| স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও জানান, কুলভূষণকে বাঁচাতে প্রয়োজনীয় যা করার করবে ভারত|

শুধু ভারত নয় | এবিষয়ে মুখ খুলেছে আমেরিকাও| এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটনের এক মুখপাত্র| মার্কিন সরকারের বিদেশ দফতরের প্রাক্তন আধিকারিক তথা বর্তমানে ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিদেশ দপ্তরের উপদেষ্টা বিভাগ কাউন্সিল অফ ফরেন রিলেশনসএর সিনিয়র ফেলো এলাইজা আইরিস বলেছেন, যে দ্রুততায় যাদবের বিচার সম্পন্ন হয়েছে, সেটা খুবই সন্দেহজনক| এখানেই আমার খটকা লাগছে| মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত হিসাবেই এই রায় দেওয়া হয়েছে| তাঁর মন্তব্য যথেষ্টই প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে| যাদবের বিরুদ্ধে যে প্রমাণগুলি পেশ করা হয়েছে, সেগুলির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি| তাঁর অভিযোগ, এগুলির পিছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে| পুরো ঘটনাটাই নানারকম রহস্যে ঢেকে আছে|

ওই দফতরের আর এক আধিকারিক মাইকেল কুজেলম্যান মনে করছেন, এই ফাঁসির মাধ্যমে হয়তো পাকিস্তান ভারতকে চাপে ফেলতে চাইছে| তবে এটাও দেখতে হবে যাদবের ফাঁসি আটকাতে ভারত কী কী পদক্ষেপ করে|
বিগত কয়েকবছরের কূটনৈতিক চালে ভারত পাকিস্তানকে অনেকটাই কোণঠাসা করে ফেলেছে| তার ফলে ঘরে বাইরে চাপে পাকিস্তান| যাদবকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করে হয়তো পাকিস্তান কিছুটা বাড়তি অক্সিজেন পেতে চাইছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top