অধিকর্তার আশ্বাসে চিড়া ভিজেনি, অনশন জারি কৃষি ও উদ্যান স্নাতকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ অনশন লাগাতর চলছে কৃষি ও উদ্যান স্নাতকদের৷ শনিবার কৃষি দপ্তরের অধিকর্তা

অনশনস্থলে কৃষি ও উদ্যান স্নাতকদের সাথে কথা বলেন কৃষি দপ্তরের অধিকর্তা৷ ছবি নিজস্ব৷

ডি পি সরকার অনশনস্থলে গিয়ে অনশনকারীদের নানাভাবে বুঝানোর চেষ্টা করেন৷ কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসেন৷ দপ্তরের অধিকর্তা তাদের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন সেই আশ্বাস দিলেও অনশনকারীরা তাদের দাবিতে অনঢ়৷ তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন অনশনকারীরা৷
এদিকে, সুযোগের সৎ ব্যবহার করতে অনশনস্থলে পৌছে যায় বিজেপি যুব মোর্চা৷ অনশনকারীদের সমস্যার পুঙ্খনাপুঙ্খ তথ্য নিয়ে তাদের আশ্বাস দেওয়া হয়, বিজেপি যুব মোর্চা তাদের পাশে থাকবে৷ যুব মোর্চা সভাপতি তাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন৷ পাশাপাশি এও বলেন, দপ্তরের মন্ত্রীর সাথেও কথা বলবে যুব মোর্চা৷ তাদের দাবি পূরণ হওয়ার জন্য বিজেপি যুব মোর্চা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে৷ এদিকে, শাসক দলের যুব সংগঠন স্বাভাবিকভাবেই অনশনকারীদের সাথে দূরত্ব বজায় রেখেছে৷ ক্ষোভ যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে, সেখানে শাসক দলের যুব সংগঠন অনশনকারীদের সহায়তায় এগিয়ে আসবে না বলে তারা নিশ্চিত৷