২৪ ঘন্টা বন্ধের ডাক কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷  চিটফান্ড কেলেঙ্কারীতে সিবিআই তদন্ত সহ ছয় দফা দাবীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পদযাত্রা সংগঠিত করতে চলেছে৷ একই ইস্যুতে ১৮ মে কংগ্রেস ২৪ ঘন্টার ধর্মঘট পালন করবে৷ শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানিয়েএছন, রাজ্যের সাধারণ মানুষ চিটফান্ডের কবলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন৷ কিন্তু, ত্রিপুরায় সিবিআই তদন্তের জন্য আসছে না৷ ত্রিপুরার চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকের পুনর্বাসন অতিসত্বর দেওয়া, ত্রিপুরায় বেকার ভাতা চালু করা, রুগ্ণ চা বাগানগুলির অধিগ্রহণ করা এবং ত্রিপুরার বেশ কিছু জায়গায় গরু নিয়ে রাজনীতি বন্ধ করা সহ ছয় দফা দাবীতে প্রদেশ কংগ্রেস১৮ এপ্রিল ধর্মনগর এবং সাব্রুম থেকে যাত্রা শুরু করে ২৬ এপ্রিল আগরতলায় গান্ধীঘাটে মিলিত হবে দুটি দল৷ তিনি বলেন, এই একই দাবীতে কংগ্রেস ১৮ মে ২৪ ঘন্টার ত্রিপুরা ধর্মঘটেরও ডাক দিয়েছে৷ আর এই ধর্মঘটকে সর্বাত্মক করতে ব্যাপক প্রচার চালানো হবে৷