চুড়াইবাড়ি থানার নাকের ডগায় বৌদ্ধ মন্দিরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ এপ্রিল৷৷ পুনরায় চুরাইবাড়ি থানাকে চ্যলেঞ্জ জানিয়ে থানায় নাকের ডগায় চুরাইবাড়ি বৌদ্ধ মন্দিরে দুঃসাহসিক চুরি৷ গতকাল গভীর রাতে একটি চোরের দল চুরাইবাড়ি থানা এলাকার রেল স্টেশন অঞ্চলের বৌদ্ধমন্দিরে চুরিকান্ড সংঘটিত করে৷ মন্দিরের ভেতরের দরজা ও গ্রিলের দুটি তালা ভেঙ্গে দান বাক্স নিয়ে মন্দিরের সামনের রাস্তায় ভেঙ্গে ভিতরের টাকা নিয়ে যায়৷ একই রাতে ঐ এলাকায় মোট পাঁচটি দোকান বাড়িতে চুরি সংঘটিত করে ঐ চোরের দল৷ এদিকে বৌদ্ধমন্দিরে থাকা দ্বায়িত্বপ্রাপ্ত ভন্তে জানান কাল রাত্রী বেলা বৌদ্ধের উপাসনা সেরে রাত আনুমানিক ৯টায় ঘুমিয়ে পরেন৷ সকাল বেলা ঘুম থেকে উঠে দেখতে পান মন্দিরের প্রধন দরজা খোলা ও জালা দুটি ভাঙ্গা৷ সাথে সাথে অপর আরেক ভন্তের সাথে কথা বলে মন্দির কমিটিকে খবর দিয়ে নিয়ে আসেন৷ মন্দিরের মূর্তী সহ অন্যান্য সা-সামগ্রী ঠিকঠাক থাকলেও দান প্রাত্রটি বাইরে বেরকরে বেঙ্গে প্রচুর অর্থ নিয়ে যায় চোরের দলটি৷ উনি আরও বলেন ঐ দান পাত্রটি বছরে একবার খোলা হয় বৈশাখী পূর্ণীমাতে৷ বৈশাখী পূর্ণীমাতে খুব বড় করে বৌদ্ধের উৎসব পালন করা হয়৷ আর তখন ঐ দান পাত্র থেকে ২৬-২৭ হাজার টাকা বের করা হয়৷ ভন্তে আরও বলেন ঐ দানপাত্র থেকে চোরের দল প্রায় ২০-২২ হাজার টাকা নিয়েছে৷ গত তিন বৎসর পূর্বে হয়নি বলে জানিয়েছেন ভক্তে৷ অপরদিকে চুরাইবাড়ি থানা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্যযোগ্য যে, ঐ রেলস্টশন এলাকায় বেশকিছু বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস, আর উনারাই ১৯৮২ সালে এই জ্ঞানোদয় বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেছিলে৷ ঐ বিহারের ধর্মীয় প্রতিষ্ঠানে চোরের তান্ডবে আতঙ্কিত সকল ধর্মীয়প্রাণ মানুষ৷ এখন দেখার বিষয় চুরাইবাড়ি থানার পুলিশ ঐ চোরে দলটিকে পাকড়াও করতে কতটুকু সক্ষম হয়৷