News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
Image

শীঘ্রই পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): ভারতে জঙ্গি অনুপ্রবেশ বাড়ছে| প্রচুর জঙ্গি ঢুকছে এ দেশে| কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই বার্তা দিয়েছিল বাংলাদেশ| প্রতিবেশী দেশের সতর্কবার্তার কথা মাথায় রেখে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করার চিন্তাভাবনা করল ভারত সরকার| শনিবার মধ্যপ্রদেশের টেকানপুরের বিএসএফ অ্যাকাডেমিতে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ ও অনুপ্রবেশ রুখতে খুব শীঘ্রই পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত সরকার| এদিন পাকিস্তানকে তুলোধনা করে ভারতের সীমানা রক্ষায় নিয়োজিত সীমান্ত রক্ষী বাহিনী-র ভূয়শী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী| রাজনাথ বলেছেন, `আন্তজার্তিক সীমান্তে রণনৈতিক ও কৌশলগত পরিবর্তন এনেছে বিএসএফ| নিজেদের সাহসিকতার জন্য পার্শ্ববর্তী দেশগুলির কাছে আজ সুপরিচিত বিএসএফ|’

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশ সরকারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে ভারতে জঙ্গি অনুপ্রবেশ তিন গুণ বেড়েছে| পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে ঢুকছে হরকত-উল-জিহাদি-আল-ইসলামি ও জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ জঙ্গিরা| রিপোর্টে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরা এই তিন রাজ্যে প্রায় ২ হাজার ১০ জন হরকত-উল-জিহাদি-আল-ইসলামি ও জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ জঙ্গিরা ভারতে ঢুকেছে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top