News Flash

  • Home
  • Uncategorized
  • শুরু হল শিল্প ও বাণিজ্য মেলা, নোট বাতিলের জন্য বিকিকিনি কমার আশঙ্কা
Image

শুরু হল শিল্প ও বাণিজ্য মেলা, নোট বাতিলের জন্য বিকিকিনি কমার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজ থেকে তেরদিন ব্যাপী ২৭তম

রবিবার হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে তের দিনব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে ৷ ছবি নিজস্ব৷
রবিবার হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে তের দিনব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে ৷ ছবি নিজস্ব৷

ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে৷ দেশে নোট বাতিলের প্রভাবে এই মেলায় বিকিকিনি কতটা হবে এনিয়ে রয়েছে সংশয়৷ এমনটাই উঠে এল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বক্তার ভাষণে৷ তারপরও এই মেলার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তারা একমত প্রকাশ করেছেন৷
সাংসদ জীতেন্দ্র চৌধুরী প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে সভাপিতত্ব করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী৷ এবারেরর মেলার থিম হচ্ছে, স্থানীয় সম্পদের মূল্য যুক্ত করা৷
উদ্বোধকের ভাষণে সাংসদ জীতেন্দ্র চৌধুরী বলেন, উত্তর-পূর্বাঞ্চলে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে৷ আমাদের রাজ্যেও পর্যাপ্ত পরিমানে রয়েছে গ্যাস, রাবার, কাঠ, বিভিন্ন ফল, সব্জী ও মানব সম্পদ৷ কিন্তু ও সম্পদের সদসব্যবহার করা যাচ্ছে না৷ এ জন্য প্রয়োজন কেন্দ্রীয় সরকারের নীতি মালার পরিবর্তন৷ সেই সাথে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত নর্থ-ইষ্টার্ণ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট পলিসি পুনরায় চালু করার জন্য তিনি আহ্বান জানান৷ তিনি বলেন, আমাদের রাজ্যে শিল্প সম্ভাবনা আছে৷ অনেক ছোট ও মাঝারি শিল্প রয়েছে৷ কিন্তু রাষ্ট্রের উদ্যোগ সেভাবে না হলে তা সম্ভব নয়৷ শিল্প ও বাণিজ্য আজ সারা পৃথিবী ব্যাপী চলচে মন্দা৷ তাই লুক ইষ্ট হউক কিংবা অ্যাক্ট ইষ্ট হউক উত্তর পূর্বাঞ্চেেলর সার্বিক উন্নয়নে কেন্দ্রকে সদর্থক ভূমিকা নিতে হবে৷
সভাপতির ভাষণে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, আমাদের রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠার আশা আছে৷ কিন্তু প্রতিবন্ধকতাও আছে৷ এ জন্য চাই পণ্য উৎপাদনে গুণগতমান বজায় রাখা৷ মূলধন বাড়ানো৷ তিনি বলেন, রাজ্য সরকার শিল্প ও বাণিজ্য প্রসারে আগ্রহী৷ ব্যবসা-বাণিজ্যের প্রসারে এখন পর্যন্ত আখাউড়া এবং শ্রীমন্তপুরে দুটি ল্যান্ড কাষ্টমস স্টেশন চালু করা হয়েছে৷ ইতিমধ্যে মনুঘাটে আরও একটি স্থল বন্দরের শিলান্যাস করা হয়েছে৷ সাব্রুম, কমলপুর, বিলোনীয়াতে, খোয়াই ও ধর্মনগরে আরো ৫টি ল্যান্ড কাষ্টমস স্টেশন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে বিশেষ অতিথিদ্বয় সাংসদ শংকর প্রসাদ দত্ত এবং ঋর্ণা দাস বৈদ্য বক্তব্য রাখতে গিয়ে এই মেলা রাজ্য, বহিঃরাজ্য ও প্রতিবশী রাষ্ট্র বাংলাদেশের শিল্প উদ্যোগীদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে বলে অভিমত ব্যক্ত করেন৷ এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক রাজকুমার চৌধুরী, আগরতলাস্থিত বাংলাদেশ ভিসা অফিসের সহকারী হাইকমিশনার মহঃ শেখাউয়াত হোসেন, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন দপ্তরের বিশেষ সচিব অধিকর্তা ভি জে জেনার৷
অনুষ্ঠানে সুর ঝর্ণার শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন৷ মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংসৃকতিক অনুষ্ঠান৷ এবারের মেলায় ১৩৩টি স্টল খোলা হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top