News Flash

  • Home
  • Uncategorized
  • বি.এড.-এর জাল সার্টিফিকেটে টেট দিয়ে চাকুরী বাগালেন বহু
Image

বি.এড.-এর জাল সার্টিফিকেটে টেট দিয়ে চাকুরী বাগালেন বহু

EDUCATIONনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ জালিয়াতি সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল, চাকুরী পাওয়ার জন্য বেকাররা এখন জালিয়াতির পথ অবলম্বন করতে শুরু করেছে৷ জাল বিএড সার্টিফিকেট জমা দিয়ে শিক্ষক চাকুরী হাতিয়ে নেওয়া হয়েছে৷ সম্প্রীতি টেট উত্তীর্ণ যারা শিক্ষক পদে চাকুরীতে যোগ দিয়েছেন তাদের মধ্যে ১২ জনের বিএড সার্টিফিকেট জাল৷ ২ থেকে ২৫ লক্ষ টাকা খরচ করে এই সার্টিফিকেট যোগার করেছেন তারা৷ সূত্রের খবর, এসজিটি এবং এসপিজিটি পরীক্ষা নেওয়া হয়েছে তাতে অনেক প্রার্থী জাল বিএড সার্টিফিকেট জমা দিয়েছেন৷

সূত্রের দাবি, এই খবর টিআরবিটি’র (টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা) গোচরে এসেছে৷ আর তাতেই শুরু হয়েছে দৌড়ঝাঁপ৷ সূত্র অনুসারে জানা গেছে, আগরতলায় আরএমএস চৌমুহনীস্থিত একটি এডুকেশন্যাল সোসাইটি সমস্ত জাল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে৷ এখন পর্যন্ত যারা টেট উত্তীর্ণ হয়ে শিক্ষক পদে চাকুরীতে যোগ দিয়েছেন তাদের মধ্যে কয়েকজন বিএড কোর্স পশ্চিমবঙ্গের স্বামী বিবেকানন্দ কলেজ থেকে করেছেন৷ কিন্তু এসজিটি এবং এসপিজিটি পরীক্ষা যারা দিয়েছেন তাদের অধিকাংশই ঐ কলেজ থেকে কোর্স করা সার্টিফিকেট জমা দিয়েছেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ সূত্রের খবর, রেগুলার কোর্স না করেই টাকার বিনিময়ে মিলেছে সার্টিফিকেট৷

টিআরবিটি সূত্রে খবর, টেট উত্তীর্ণ ১২ জন যারা শিক্ষক পদে চাকুরী যোগ দিয়েছেন তাদের বিএড সার্টিফিকেট পুণরায় ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে৷ রেগুলার কোর্স করে সার্টিফিকেট দেওয়া হয়েছে কিনা সে তথ্যও কলেজের কাছে চাওয়া হবে৷ টিআরবিটি’র এক শীর্ষ আধিকারীক জানিয়েছেন, বিএড সার্টিফিকেট পরীক্ষায় বসার আগেই ভেরিফিকেশন করা হয়েছে৷ তা সত্বেও বিষয়টি কিভাবে সবার নজর এড়িয়ে গেছে সেটাই এখন ভাবাচ্ছে৷ তাঁর বক্তব্য, এসজিটি এবং এসপিজিটি সমস্ত পরীক্ষার্থীর বিএড সার্টিফিকেট পুণরায় ভেরিফিকেশন করা হবে৷ তাতে কিছুটা সময় লাগতে পারে৷ কিন্তু জাল সার্টিফিকেটধারী কাউকেই রেহাই দেওয়া হবে না৷ তাদের খুজে বের করা হবেই৷

তাতে প্রশ্ণ উঠেছে, রেগুলার কোর্সের বদলে দূরশিক্ষার মাধ্যমে কেউ যদি বিএড কোর্স করে থাকেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে৷ এনসিইআরটি নয়া নির্দেশিকা মোতাবেক দূরশিক্ষায় বিএড সার্টিফিকেট কেবলমাত্র আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগে গ্রহণযোগ্য৷ গ্র্যাজুয়েট এবং পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগে দূরশিক্ষায় বিএড সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়৷
এখন ধারণা করা হচ্ছে, শিক্ষক পদে চাকুরী পাওয়ার ক্ষেত্রে যে জালিয়াতির পথ অবলম্বন করা হয়েছে এবং তা ক্রমাগত চলছে পুরো তদন্ত হলে এর সাথে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে৷ এই জাল সার্টিফিকেট বন্দোবস্ত করে দেওয়ার ক্ষেত্রে বহু মানুষ জড়িত আছেন সেই তথ্যও বেরিয়ে আসবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top