চেন্নাই, ২৩ জানুয়ারি (হি.স.): ছাড় পেয়েও বিশেষ কোনও লাভ হল না| জাল্লিকাট্টু নিয়ে অশান্তই হল তামিলনাড়ুর রাজধানী চেন্নাই| সোমবার মেরিনা সৈকতে আন্দোলনকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের| আগুন ধরিয়ে দেওয়া হয় কমপক্ষে ২০টি মোটরবাইকে| অগ্নিগর্ভ পরিস্থিতিকে বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ| গ্রেফতার করা হয়েছে ১৫ জন বিক্ষোভকারীকে|
গত শনিবারই জাল্লিকাট্টু ইসু্যতে ছাড়পত্র পায় তামিল জাতি| এরপর রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় শিং ধরে ষাঁড়কে কাৱু করার খেলা| অথচ মেরিনা সৈকতে বিক্ষোভ-প্রতিবাদ চলছিলই| সোমবার সকালে পুলিশের একটি দল আন্দোলনকারীদের হঠিয়ে মেরিনা সৈকত খালি করতে যায়, তখনই পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেঁধে যায়| অগ্নিগর্ভের চেহারা নেয় মেরিনা সৈকত| উল্লেখ্য, শিং ধরে ষাঁড়কে কাৱু করার খেলা শুরু হওয়া মাত্রই পদকোট্টাই জেলায় ২ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন|
2017-01-23

