সান্তা ক্যাটালিনা দ্বীপের কাছে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৩.৬

Earthquakeলস এঞ্জেলেস, ২৩ জানুয়ারি (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সান্তা ক্যাটালিনা দ্বীপের কাছাকাছি অঞ্চল| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ৮.২২ মিনিট নাগাদ ৩.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় সান্তা ক্যাটালিনা আইল্যান্ডসের কাছাকাছি অঞ্চলে|
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল পালস ভেরড পেনিনসুলা থেকে ৬০ মাইল দূরে| ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে|