শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.১, ভারী তুষারপাতের পূর্বাভাস কাশ্মীরে

fog-tripuraশ্রীনগর, ২৩ জানুয়ারি (হি.স.): প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| হাড় কাঁপনি ঠান্ডায় জৱুথৱু ভূস্বর্গের মানুষজন| এই সময়ে জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর| রিজিওনাল আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাত থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীরে| এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে আগামী ২৬ জানুয়ারি পর‌্যন্ত|
শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.১ ডিগ্রি সেলসিয়াস, পহেলগাঁও-এ মাইনাস ৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে মাইনাস ৮.৬ ডিগ্রি সেলসিয়াস| সবচেয়ে বেশি ঠান্ডা লেহ-তে| সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৮.৭ ডিগ্রি সেলসিয়াস|