News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই ক্যাশলেস মেলার আয়োজন হতে চলেছে জলপাইগুড়িতে
Image

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই ক্যাশলেস মেলার আয়োজন হতে চলেছে জলপাইগুড়িতে

credit_cards-621x414জলপাইগুড়ি, ১৯ জানুয়ারি (হি.স): মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই ক্যাশলেস মেলার আয়োজন হতে চলেছে জলপাইগুড়িতে| এই প্রথম জলপাইগুড়িতে জোনাল স্তরে খাদি মেলা হতে চলেছে| সেখানে ক্রেতাদের সুবিধার জন্য ডেভিড কার্ড ও ক্রেডিট কার্ডের সুবিধা রাখতে চলেছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ| জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাকে নিয়ে এই জোনাল খাদি মেলা জলপাইগুড়ি হতে চলেছে| গ্রামীণ শিল্প রাজ্যের নামকরা খাদি সোসাইটি এই মেলায় তৈরি খাদির সম্ভার নিয়ে ষ্টল দেবেন| তাদের জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে আগামী ২২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর‌্যন্ত এই মেলা চলবে জলপাইগুড়ি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জলপাইগুড়ি জেলা আধিকারিক সত্যকাম গুরুং| দার্জিলিং জেলা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক পার্থ সারথি ভট্টাচার‌্য জানান আমরা মেলায় দুটো সোয়াইপ মেশিন রাখব| খাদি মেলায় ত্রিশটি ষ্টল থাকছে| ক্রেতারা খাদি মেলায় জিনিস কেনার পর যাতে কার্ডের মাধ্যমেই পেমেন্ট করতে পারেন তাই আমরা এই সুবিধা রাখছি| খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সদস্য চন্দন ভৌমিক জানান, আসাকরি এই মেলায় এবার বিক্রি ভালোই হবে| জলপাইগুড়ি জেলায় এই প্রথম এই মেলা হচ্ছে| ২২ জানুয়ারি এই এমেলার উদ্বোধন করবেন জলপাইগুড়ি সাংসদ বিজয় চন্দ্র বর্মন| পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ পর্ষদের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top