বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড

foottballলন্ডন, ১৯ জানুয়ারি (হি.স.) : বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড| দেলোইত্তের করা সমীক্ষায় রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ২০১৫-১৬ সংস্করণে ধনী ক্লাবের তালিকায় সবার ওপরে নিজেদের নাম লেখালো ম্যানচেস্টার ইউনাইটেড| সেই সঙ্গে ১১ বছর পর নিজেদের শীর্ষস্থান ফিরে পায় রেড ডেভিলসরা| তালিকায় প্রথমস্থান থেকে তৃতীয়তে নেমে গেছে রিয়াল মাদ্রিদ| তবে দ্বিতীয়স্থানে আছে প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা| দেলোইত্তের করা এক বছর আগের সমীক্ষায় শীর্ষেই ছিল রিয়াল|
এক বছরে ম্যানইউর আয় হয়েছে ৫১৫.৩ মিলিয়ন পাউন্ড| যেখানে পূর্বের আয় ছিল ৩৯৫.২ মিলিয়ন পাউন্ড| আর ৪৬৩.৮ মিলিয়ন পাউন্ড নিয়ে দ্বিতীয়স্থানে আছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা| তাদের থেকে এক লক্ষ ইউরো কম নিয়ে তৃতীয় রিয়াল| এ তালিকায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠস্থানে আছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেই| শীর্ষ দশে অন্যরা হলো আর্সেনাল, চেলসি, লিভারপুল ও জুভেন্টাস|