অবসরের পর দিল্লির ১০ রাজাজী মার্গের থাকতে পারেন রাষ্ট্রপতি, ইঙ্গিত মহেশ শর্মার

pranab mukherjeeনয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : অবসর গ্রহণের পর দিল্লির ১০ রাজাজী মার্গের থাকতে পারেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা | বর্তমানে এই ঠিকানাতেই থাকছেন তিনি| তবে শীঘ্রই তাঁকে ছাড়তে বলা হয়েছে ওই সরকারি বাসভবন| এবিষয়ে তাঁর কোনও আপত্তি রয়েছে কিনা, তা মহেশ শর্মার কাছে নগরোন্নয়নমন্ত্রক জানতে চেয়েছিল| মন্ত্রী ওই বাসভবন ছাড়তে রাজি হয়েছেন বলে নিজেই জানিয়েছেন| সেই সঙ্গে তিনি আরও বলেছেন, তিনি ওই বাসভবন অবিলম্বে খালি করে দিতে রাজি| কারণ, ওই জায়গাটি আমার চেয়ে রাষ্ট্রপতির কাছে গুরুত্বপূর্ণ|
প্রসঙ্গত, আগামী জুলাই মাসেই মেয়াদ শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের| ১১,৭৭৬ বর্গ ফুট জুড়ে রয়েছে ১০ রাজাজী মার্গের বাড়িটি| নিচতলায় রয়েছে গ্রন্থাগার ও পড়ার জায়গা|
লু্যটিয়েন্স দিল্লির ১০ রাজাজী মার্গের এই বাসভবনই ছিল প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ঠিকানা| ২০১৫-তে মারা যাওয়ার আগে পর‌্যন্ত কালাম এখানেই থাকতেন| এর পরবর্তী কালে মহেশ শর্মাকে ওই বাসভবন বরাদ্দ করা হয়| তিনি এমনিতে নয়ডাতেই থাকেন| তবে সরকারি বৈঠক এখানে করেন|