News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশী নির্যাতনের শিকার হয়ে মৃত্যু, জাতীয় সড়ক অবরোধ
Image

পুলিশী নির্যাতনের শিকার হয়ে মৃত্যু, জাতীয় সড়ক অবরোধ

bjpনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকার চিত্ত দেববর্মা হত্যাকান্ডে ভারতীয় জনতা দল এই অভিযোগকে সামনে রেখে বুধবার সকাল ১০টায় মুঙ্গিয়াকামী থানা এলাকার জাতীয় সড়ক অবরোধে বসে৷ নেতৃত্বে ছিলেন সুবল ভৌমিক৷ তবে পুলিশ গণতন্ত্রকে না মেনে অবরোধস্থল থেকে তাদের গ্রেপ্তার করে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে নিয়ে আসে৷ এমনই অভিযোগ করেন বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক৷ এদিকে বিজেপি দলে এই পথ অবরোধকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয়৷ দমকল, জলকামান সহ সকল ব্যবস্থা ছিল৷ পথ অবরোধের ১ঘন্টা পর, অর্থাৎ সকাল ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়৷
প্রসঙ্গত, মুঙ্গিয়াকামী এলাকার জনৈক চিত্ত দেববর্মাকে থানার পুলিশ গাড়িতে গুলি করার মামলায় সন্দেহভাজন হিসেবে থানায় ডেকে নিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছিল৷ দড়ি দিয়ে বেঁধে লকআপে চিত্তকে মারধর করা হয়৷ তাতে চিত্ত দেববর্মা অসুস্থ হয়ে পড়ে৷ চিকিৎসা করে হাসপাতাল থেকে বাড়ি ফিরে পুলিশী নির্যাতনের ঐ বর্বরতাকে ভুলতে পারছিলনা৷ শেষ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ তিনদিন পর তার পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছিল জঙ্গল থেকে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top