News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল ইস্যুতে তৃণমূলের বিক্ষোভ সভা

নোট বাতিল ইস্যুতে তৃণমূলের বিক্ষোভ সভা

tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের নোট বাতিল ইস্যুতে আন্দোলনে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আন্দোলন তীব্র করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এরই অঙ্গ হিসেবে আজ আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখার সামনে ধর্না সংগঠিত করা হয়৷ এখানে বক্তব্য রাখতে গিয়ে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন৷ এধরনের সিদ্ধান্তের ফলে গোটা দেশেই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ এরফলে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রে ক্ষমতাশীল হওয়ার আগে দেশবাসীকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসব প্রতিশ্রুতি পূরণ করতে তিনি ব্যর্থ হয়েছেন৷ নিজের ব্যর্থতা ধামাচাপা দিতেই নোট বাতিল সহ কিছু চমকপ্রদ কাজকর্ম করার চেষ্টা করে জনগণের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন৷ তাতে দেশ ও দেশবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হচ্ছে৷ এরই প্রতিবাদে তীব্র আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি৷ ধর্না কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক নকুল দাস প্রমুখ৷
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে দেশজুড়ে অর্থনৈতিক অব্যবস্থার সৃষ্টি হয়েছে৷ প্রতিবাদে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোনামুড়া ইউনাইটেড ব্যাঙ্কের সামনে গণ ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস৷ প্রধানমন্ত্রীর তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা৷ মমতা ব্যানার্জির নেতৃত্বে এই আন্দোলনকে আরো গতিশীল করার আবেদন৷
নোট বাতিল নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার তীব্র সমালোচনা করেন মজিবুর ইসলাম মজুমদার৷ মানিক কুমার সাহা, দীপক চক্রবর্তী, তাজুল ইসলাম মজুমদার এবং রাজ্য নেতা প্রবীর চক্রবর্তী প্রমুখরা৷ উল্লেখ্য ২রা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি মশাল মিছিল বের করা হয়৷ মহকুমা সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল৷
১লা জানুয়ারি সম্মানের সাথে দলের ১৮তম প্রতিষ্ঠা দিবস পালন করে আলোচনাচক্র করা হয় মহকুমা সদরের দলীয় কার্যালয়ে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top