News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ড কান্ডে তাপস পালকে গ্রেপ্তার করল সিবিআই
Image

চিটফান্ড কান্ডে তাপস পালকে গ্রেপ্তার করল সিবিআই

tapas-palকলকাতা, ৩০ ডিসেম্বর (হিঃসঃ)৷৷ অবশেষে রোজভ্যালি চিটফান্ডকান্ডে সিবিআই গ্রেপ্তার করল তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পালকে৷ শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে সস্ত্রীক তাপল পালকে দীর্ঘ জেরা করে সিবিআই৷ এদিন তাঁর উত্তরে অসংহতি ধরা পড়ে৷ এছাড়া বেশ কিছু প্রশ্ণ এড়িয়ে যান তিনি৷ এরপর তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় সিবিআই৷ তদন্তের স্বার্থে এদিন রাতেই তাঁকে ভূবনেশ্বর নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে৷
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রোজভ্যালি চিটফান্ড কান্ডে দুর্নীতির তদন্তে নেমে ওই সংস্থার সঙ্গে সাংসদ তাপস পালের যোগ খঁুজে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ রোজভ্যালির ফিল্ম ডিভিশনের তিনি ডিরেক্টর পদে ছিলেন৷ এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকরা তাপস পালকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন৷ এদিন তাঁকে দ্বিতীয়বারের জন্য ডাকা হয়৷
এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ সস্ত্রীক দপ্তরের সিবিআই দপ্তরে পৌঁছান তাপস পাল৷ সেখানে তাঁকে চার ঘন্টা ধরে জেরা করেন তদন্তকারী আধিকারীকরা৷ কিন্তু, তাঁর উত্তরে অসংহতি ধরা পড়ে৷ এছাড়া তিনি বেশ কিছু প্রশ্ণ এড়িয়ে যান৷ এরপর তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় সিবিআই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top