কলকাতা, ৩০ ডিসেম্বর (হিঃসঃ)৷৷ অবশেষে রোজভ্যালি চিটফান্ডকান্ডে সিবিআই গ্রেপ্তার করল তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পালকে৷ শুক্রবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে সস্ত্রীক তাপল পালকে দীর্ঘ জেরা করে সিবিআই৷ এদিন তাঁর উত্তরে অসংহতি ধরা পড়ে৷ এছাড়া বেশ কিছু প্রশ্ণ এড়িয়ে যান তিনি৷ এরপর তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় সিবিআই৷ তদন্তের স্বার্থে এদিন রাতেই তাঁকে ভূবনেশ্বর নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে৷
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রোজভ্যালি চিটফান্ড কান্ডে দুর্নীতির তদন্তে নেমে ওই সংস্থার সঙ্গে সাংসদ তাপস পালের যোগ খঁুজে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ রোজভ্যালির ফিল্ম ডিভিশনের তিনি ডিরেক্টর পদে ছিলেন৷ এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকরা তাপস পালকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন৷ এদিন তাঁকে দ্বিতীয়বারের জন্য ডাকা হয়৷
এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ সস্ত্রীক দপ্তরের সিবিআই দপ্তরে পৌঁছান তাপস পাল৷ সেখানে তাঁকে চার ঘন্টা ধরে জেরা করেন তদন্তকারী আধিকারীকরা৷ কিন্তু, তাঁর উত্তরে অসংহতি ধরা পড়ে৷ এছাড়া তিনি বেশ কিছু প্রশ্ণ এড়িয়ে যান৷ এরপর তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় সিবিআই৷
চিটফান্ড কান্ডে তাপস পালকে গ্রেপ্তার করল সিবিআই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















