News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার প্রেমিক, শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে যুবককে গণধোলাই
Image

প্রেমিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার প্রেমিক, শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে যুবককে গণধোলাই

rapeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ ভালবেসে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সাথে নিয়মিত শারীরিক সম্পর্ক গড়ে তুলে পরে বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷ এই অভিযোগে পুলিশ প্রেমিককে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করছে৷ বিচারক ধৃত প্রেমিককে চৌদ্দ দিনের জেল হাজতে পাঠিয়ে দিয়েছে৷ অভিযুক্ত প্রেমিকের নাম সমীর সরকার৷ বাড়ি শহরতলীর নন্দনগরের দেবরাম ঠাকুর পাড়ায়৷ ধর্ষিতার বাড়ি গান্ধীগ্রামের মধ্যপাড়ায়৷ প্রেমিকার বয়স ১৭ বছর৷
সংবাদে প্রকাশ, দুই মাস আগে ঐ কিশোরীর সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে সমীর সরকারের৷ এই সুবাদে দুজনের মেলামেশা অবাধ ছিল৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐ কিশোরীর সাথে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করে সমীর৷ এদিকে, গত কয়েকদিন ধরে সমীর তার প্রেয়সীকে জানায় যে সে তাকে বিয়ে করতে পারবেন না৷ এনিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে আলোচনাও হয়েছে৷ কিন্তু কোন সুরাহা হয়নি৷ শেষ পর্যন্ত কিশোরীর পরিবারের তরফ থেকে পশ্চিম আগরতলা মহিলা থানায় একটি মামলা করা হয়েছে৷ মামলার নম্বর ১০০/১৬৷ মামলাটি হয়েছে আইপিসির ৩৭৬(১)/৪১৭, ৩৪ আইপিসি এবং পক্সো আইন অনুযায়ী৷ পুলিশ মামলা নিয়ে তদন্তে নামে৷ এই মামলায় আরও এক মহিলার নাম উঠে এসেছে৷ তার নাম ঝর্ণা ছেত্রী৷ বাড়ি গোর্খাবি স্ত এলাকায়৷ পুলিশ অভিযুক্ত সমীর সরকারকে গ্রেপ্তার করেছে৷ আজ তাকে আদালতে তোলা হয়৷ বিচারক তাকে চৌদ্দ দিনের জেল হাজতে পাঠিয়েছে৷
এদিকে, গোমতী জেলার রাধাকিশোরপুর থানা এলাকায় এক শিশুকন্যার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে৷ শ্লীলতাহানি করার সময় অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও করেছেন স্থানীয় লোকজন৷ তাকে উত্তম মধ্যম দিয়ে গুরুতরভাবে জখম করা হয়েছে৷ পরবর্তী সময়ে তাকে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তার নাম সুলতান মিয়া৷ তার বাড়ি পূর্ব গকুলপুর গাঁওসভার ৫ নং ওয়ার্ডে৷ শিশুটির বাড়িও ঐ এলাকাতেই৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ গণধোলাইয়ে আহত সুলতান মিয়া বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে৷ তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top