নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বদলের জন্য যে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন সে সময় সীমার মধ্যে পর্যাপ্ত পরিমাণ নোট পৌঁছেনি এবং সমস্যার সমাধান হয়নি৷ বরং দেশের অর্থনৈতিক অবস্থা বিপন্ন হয়ে পড়েছে৷ এরই প্রতিবাদে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখা অফিসের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএমএল৷ এর আগে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে আরবিআই আগরতলা শাখা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং নোট কান্ডের ফলে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএমএল৷
রিজার্ভ ব্যাঙ্কের আগরতলা শাখা অফিসের সামনে বিক্ষোভ সিপিআইএমএলের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















