News Flash

  • Home
  • Uncategorized
  • সদস্যপদ নবীকরণে কঠোর হচ্ছে রাজ্য সিপিএম
Image

সদস্যপদ নবীকরণে কঠোর হচ্ছে রাজ্য সিপিএম

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ শুদ্ধিকরণের পথে বরাবরই হাঁটতে চায় সিপিএম৷ তা সত্বেও দলীয় কর্মীদের অধঃপতন রোখা যাচ্ছে না৷ তাই আগামী ১লা জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে দলের সদস্যপদ নবীকরণে আরও কঠোর হবে সিপিএম রাজ্য কমিটি৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক বিজন ধর জানান, রাজ্য কমিটির দুই দিনের বৈঠকে দলীয় নেতা কর্মীদের বিষয়েও পর্যালোচনা হয়েছে৷ সদস্যপদ নবীকরণে এর প্রতিফলন ঘটবে বলে তিনি জানিয়েছেন৷ তাতে ইঙ্গিত মিলেছে ১লা জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত সদস্যপদ নবীকরণের স্ক্রুটিনিতে দলীয় নেতা কর্মী যাদের চারিত্রিক অধঃপতন হয়েছে তাদের সনাক্ত করে ছাঁটাই করা হবে৷
সম্প্রতি জয়কিশোর জমাতিয়া ইস্যুতে চাপের মুখে সিপিএম৷ এর আগেও মনোরঞ্জন আচার্য্যিকেও চারিত্রিক অধঃপতনের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছিল৷ তাছাড়াও দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বহু নেতা কর্মীদের মধ্যে অহংবোধ অতিমাত্রায় কাজ করছে৷ এছাড়াও অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগও উঠছে৷ দল যেখানে সাংগঠনিক দিক দিয়ে ক্রমাগত দূর্বল হয়ে পড়ছে, সেখানে নেতা কর্মীদের দলীয় নীতি আদর্শ থেকে বিচ্যুত হওয়ার ঘটনাও ভাবাচ্ছে সিপিএমকে৷ তাই ধারণা করা হচ্ছে এবার রাজ্যে দলের অবস্থান আরও মজবুত করার লক্ষ্যে কড়া পদক্ষেপ নিতে চাইছে সিপিএম রাজ্য কমিটি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top