News Flash

  • Home
  • Uncategorized
  • ভীম অ্যাপ উদ্বোধন করে ফের ডিজিটাল লেনদেনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর
Image

ভীম অ্যাপ উদ্বোধন করে ফের ডিজিটাল লেনদেনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

pm-bhimনয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স) : নতুন অ্যাপ উদ্বোধন করে ফের ডিজিটাল লেনদেনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | সাধারণ মানুষের কাজে ডিজিটাল লেনদেনকে সহজ করতে ভিম অ্যাপ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার দিল্লিতে ডিজিধন মেলায় অনলাইন লেনেদেনের জন্য উদ্বোধন করলেন একটি নতুন অ্যাপের | ডঃ বি আর আম্বেদকরের নামানুসারে অ্যাপটির নাম রাখা হয়েছে ভীম| নগদ লেনেদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধা দূর করতেই এই অ্যাপটি চালু করা হয়েছে| অনলাইনে যাঁরা ৫০ টাকা থেকে ৩০০০ টাকা পর‌্যন্ত লেনদেন করবেন তাঁদের পুরস্কার দেওয়ার কথাও এদিন ঘোষণা করেন মোদী|
বলেন, আগামী ১০০ দিনে একাধিক পরিবারকে পুরস্কার দেওয়া হবে| বি আর আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিল মেগা ড্রটি অনুষ্ঠিত হবে| ভীম অ্যাপটির প্রসঙ্গে মোদী বলেন, এক সময় নিরক্ষরদের আঙ্গুঠা ছাপ বলে হেয় করা হত| সেই সময় চলে গেছে| এখন আপনার আঙুল আপনার ব্যাঙ্ক, সেটাই আপনার পরিচয়| আর দুসপ্তাহ পরে এই অ্যাপটির মাধ্যমে যে কেউ টাকা লেনদেন করতে পারবে|
অ্যাপের লঞ্চ করতে গিয়ে নোট বাতিলের বিরোধীদের একহাত নেন মোদী| তিনি বলেন, কয়েক বছর আগে শুধু দুর্নীতির খবরই শোনা যেত, আর এখন শোনা যায় উন্নতির কথা| সমস্ত ধরনের অসুবিধা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের যে কোনও রকম ত্রুটিবিচূ্যতি হঠিয়ে দিতে একজোট দেশ| মোদী বলেছেন, ডিজিটাল লেনদেন দেশের পক্ষে খুবই লাভজনক হবে| দরিদ্রদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top