News Flash

  • Home
  • Uncategorized
  • বোন চাম্পার মৃত্যুতে কাঁদছে রাজু
Image

বোন চাম্পার মৃত্যুতে কাঁদছে রাজু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ ডিসেম্বর৷৷ আবারও একটি হাতির মৃত্যু ঘটল ত্রিপুরায়৷ বৃহস্পতিবার খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুরে ব্লকের মুক্তাচন্দ্র পাড়া উপজাতি অধ্যুষিত এলাকায় একটি হাতি মারা গেছে৷ তবে এবারের হাতিটি গৃহপালিত৷ এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান৷ এ খবর এলাকায় ছড়িয়ে পড়তে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসেন হাতিটি দেখার জন্য৷ হাতির মাহুত জানান, হাতিটির মালিক ঊনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা৷ গভীর জঙ্গলে থেকে গাছের গুড়ি ঠেলে আনার জন্য কিছুদিন আগে দুটি হাতিকে কল্যাণপুর এলাকায় নিয়ে আসা হয়েছিল৷ এর মধ্যে ছোট হাতিটির মৃত্যু হয়েছে৷ এর বয়স ৮ বছর৷ পেটে অস্বাভাবিক গ্যাস জমে হাতির মৃত্যু হয়েছে বলে মাহুতের প্রাথমিক ধারণা৷ এলাকাবাসীর বক্তব্য অত্যধিক পরিশ্রমের কারণে মৃত্যু হতে পারে৷ তবে ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারাণ জানা যাবে৷ কল্যাণপুরে হাতি শাবকের মৃত্যুতে অন্য হাতির কান্না গ্রামবাসীকেও কাঁদাচ্ছে৷ কল্যাণপুর ব্লক এলাকার দুর্গাপুর গাঁওসভার মুক্তা চন্দ্র পাড়া উপজাতি গ্রামে বৃহস্পতিবার সকালে ৮ বছরের এক পালক হাতি শাবকের মৃত্যু হয়৷ ঘটনার বিবরণ থেকে জানা যায় ৮ বছরের হাতি শাবকটি ধান খেয়ে পেট ফুলে যায় এর অসুস্থ  হয়ে পড়ে গত বুধবারে৷ ঔষধ খাওয়ানো হয় বাচ্চা হাতিটিকে কিন্তু কোন কাজ হয়নি রাত্রি ১২টার পর মারা যায় বলে জানান মাহুত পরেশ বিশ্বাস৷ এই  হাতির শাবকের মৃত্যুতে ২০ বছর বয়সী হাতি রাজু খুব কান্না করছিলো৷ মৃত হাতিটির নাম চাম্পা৷ এই  ঘটনায় এলাকায় প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top