News Flash

  • Home
  • Uncategorized
  • খুনের আসামী গ্রেপ্তার হচ্ছেনা, গন্ডাছড়া থানা ঘেরাও বিজেপির
Image

খুনের আসামী গ্রেপ্তার হচ্ছেনা, গন্ডাছড়া থানা ঘেরাও বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ গন্ডাছড়া মন্ডলের জনজাতি মোর্চার সভাপতি চাঁন্দ মোহন ত্রিপুরার রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় বিধায়ক ললিত মোহন ত্রিপুরা ও তার ক্যাডার বাহিনী চাঁন্দ মোহন ত্রিপুরার বাড়ী গিয়ে তার পরিবারকে হুমকি এবং ভয় দেখান৷ তারা এও বলেন যে এই ঘটনার মামলাটি যদি অতিসত্ত্বর প্রত্যাহার না করা হয় তবে পরিবারের সবাইকে হত্যা করা হবে৷ এরই প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি  রামপ্রসাদ পালের নেতৃত্বে গন্ডাছড়া বাজারে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় ভাষণ রাখেন রাজ্য সহ-সভাপতি রামপ্রসাদ পাল, রাজ্য কমিটির সদস্য কমল দে, উত্তম অধিকারী, বিকাশ ত্রিপুরা৷ সভা শেষে গন্ডাছড়ার প্রায় ৫ শতাধিক স্থানীয় কার্যকর্তাসহ এলাকাবাসীদের নিয়ে এক সুবিশাল মিছিল গন্ডাছড়া বাজার থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে গন্ডাছড়া থানা ঘেরাও করে৷ প্রায় এক ঘন্টা এই ঘেরাও অব্যাহত থাকে৷ পরবর্তী সময়ে স্থানীয় এসডিপিওজে দেববর্মা ও থানার ওসি বাবুল দাস ছুটে আসে৷ তারপর সহ-সভাপতি নেতৃত্বে এক প্রতিনিধি দল এসডিপিও ও থানার ওসি-র সাথে কথা বলে এবং ২ দিনের মধ্যে আসামীকে গ্রেপ্তার করার দাবী জানান৷ পরবর্তী সময়ে এসডিপিও ও ওসি বিজেপির দাবীগুলি মেনে অতিসত্ত্বর আসামীকে গ্রেপ্তার করার আশ্বাস দিলে ঘেরাও প্রত্যাহার করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top