News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে এলেন ৬৮ টি পরিবার
Image

কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে এলেন ৬৮ টি পরিবার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া মহকুমা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১০ দফা দাবির সমর্থনে বিজেপি এক বাজার সভা অনুষ্ঠিত হয় চাকমাঘাট বাজারে৷ এদিনের বাজার সভাতে বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে ৬৮ পরিবারের শতাধিক ভোটার৷ দলের পক্ষে তাদের বরণ করে নেন বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক৷
২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রায় ৭০ শতাংশ এলাকাতে উপজাতিদের বসবাস৷ ওই ৭০ শতাংশ এলাকায় বসবাসকারী গিরিবাসীদের অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা থেকে শহরের তুলনায় প্রায় ৮০ শতাংশ পিছিয়ে রয়েছে৷ প্রতিটি এলাকায় সুকল থাকলেও পরিকাঠামোগত দিক দিয়ে অনেকাংশে পিছিয়ে রয়েছে৷ তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা পরিশ্রুত পানীয় জলের৷ বর্তমানে এই ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রটি বামেদের লালদূর্গ হিসাবে পরিচিত৷ কয়েক মাসের মধ্যে বিভিন্ন দলত্যাগ করে কয়েক শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করেছে৷ বৃহস্পতিবার ২৯ কৃষ্ণপুর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত হয় বিজেপির এক বাজার সভা৷ এদিনের বাজার সভাতে ৬৮ পরিবারের শতাধিক ভোটার বিভিন্ন দল ত্যাগ করে গেরুয়া পতাকার নিচে সামিল হয়৷ বিজেপি দলের পক্ষে তাদের বরণ করে নেয় বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক৷ এছাড়াও এদিনের সভাতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা কমিটির স াধারণ সম্পাদক বিকাশ দেববর্মা, কৃষ্ণপুর মন্ডল সভাপতি নির্মল সরকার ছাড়া আরো অন্যান্য বিজেপির নেতৃত্বরা৷ এদিকে বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক তার বক্তব্যে বলেন, কয়েক মাসের মধ্যে গোটা রাজ্যে মানুষ ত্রিপুরা বিকল্প রাজনৈতিক দল হিসাবে বিজেপিকেই বেছে নিয়েছে৷ তাই রাজ্যের প্রতিটি এলাকার মানুষেরা দলত্যাগ করে বিজেপি পতাকার নিচে সামিল হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top