নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ ফের এক গৃহবধূ ধর্ষিতা৷ ঘটনা কমলপুর মহকুমার সালেমা থানার অধীন মধুছড়া এলাকায়৷ ত্রিশ বছর বয়সী ঐ গৃহবধূ রেগার কাজ করে বাড়ি ফিরছিলেন৷ প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে৷ রাস্তায় লিটন বিশ্বাস নামে এক যুবক তাকে আটক করে৷ মুখে চাপা দিয়ে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে নিয়ে গিয়ে ঐ মহিলাকে কয়েকবার ধর্ষণ করে ভয়ভীতি প্রদর্শন করে ফেলে রেখে পালিয়ে যায়৷ এদিকে, ঐ মহিলা বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানান৷ পরে পরিবারের লোকদের পরামর্শ অনুযায়ী ঐ গৃহবধূ সালেমা থানায় লিটন বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলা করেন৷ মামলার নম্বর ৩১/১৬৷ মামলাটি হয়েছে আইপিসির ইউএস ৩৭৬ মূলে৷ পুলিশ মামলা নিয়ে তল্লাসী শুরু করেছে৷ কিন্তু অভিযুক্ত লিটন বিশ্বাস পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷
জঙ্গল নিয়ে গৃহবধূকে ধর্ষণ সালেমায়
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















