News Flash

  • Home
  • Uncategorized
  • চানমোহন হত্যার প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল ঘিরে রাজপথে উত্তেজনা
Image

চানমোহন হত্যার প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল ঘিরে রাজপথে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার দলপতি এডিসি ভিলেজে বিজেপির মন্ডল সভাপতি চানমোহন ত্রিপুরা  হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার রাজধানী আগরতলায় ধিক্কার মিছিল সংগঠিত করেছে বিজেপি৷ মিছিলটি যখন পশ্চিম থানার সামনে যায় তখন পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে৷ বেশ কিছুক্ষণ বাকবিতন্ডা হইহট্টগোল হয়৷ হাতাহাতিও হয়েছে বলে জানা গিয়েছে৷ সেখান থেকে বিজেপির এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে হত্যাকারীদের খঁুজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷ এই হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, এই হত্যাকান্ডের প্রতিবাদে ধলাই জেলায় এদিন বন্ধও পালিত হয়েছে৷ তবে, রাজধানী আগরতলা শহের বিজেপির ধিক্কার মিছিল ঘিরে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে পথচলতি মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন৷ রাজনৈতিক মহল থেকে জোর আলোচনা হচ্ছে বিজেপির উত্থান ঘিরে শাসক দলের কপালে চিন্তার ভাজ পড়েছে৷ তাই আন্দোলনকে প্রতিহত করার জন্য চলছে প্রশাসনকে ব্যবহার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top