News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে পালিত ৭২ তম জনশিক্ষা দিবস
Image

রাজ্যের বিভিন্ন স্থানে পালিত ৭২ তম জনশিক্ষা দিবস

নিজস্ব প্রতিনিধি আগরতলা, খোয়াই/তেলিয়ামুড়া, ২৭ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় পালিত হল ৭২তম জনশিক্ষা দিবস পালিত হয়েছে৷ মঙ্গলবার বিকেলে জনশিক্ষা দিবস উপলক্ষে মিছিল ও সভার আয়োজন করে জনশিক্ষা দিবস উদযাপন কমিটি৷ প্যারাডাইস চৌমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়৷ পরে রবীন্দ্র ভবনে এক সভা অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা রাজ্যের জনশিক্ষা আন্দোলনের অন্যতম তিন ব্যক্তি সাবেক মুখ্যমন্ত্রী দশরথ দেব, হেমন্ত দেববর্মা ও সুধন্য দেববর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভার সূচনা করেন ত্রিপুরা সরকারের কৃষি ও আদিম জাতি কল্যাণ দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা৷ সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, সাংসদ জীতেন্দ্র চৌধুরী সাবেক সাংসদ খগেন্দ্র দাস, বিধায়ক রতন দাস প্রমুখ৷
মঙ্গলবার ছিল ৭২ তম জনশিক্ষা দিবস৷ এউপলক্ষ্যে সিপিআইএম’র পক্ষে জনশিক্ষা আন্দোলনের পুরোধা নেতৃত্বদের প্রতিচ্ছবিতে মাল্যদান করা হয়৷ 11এরাজ্যে বিশেষ করে উপজাতিদের মধ্যে শিক্ষা পৌঁছে দেবার লক্ষ্যে জনশিক্ষা সমিতি গঠিত হয়েছিল৷ আমাদের রাজ্য ছিল সামন্তশাসিত রাজ্য৷ ১৮৪ জন রাজা সাড়ে চারশ বছর রাজত্ব করে গেছেন৷ হাতে গোনা মাত্র ৯টি হাইসুকল ছিল সারা রাজ্যে৷ এর মধ্যে বালিকাদের জন্য একটি সুকল ছিল৷ সেটি হল মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়৷ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছিল ২৫টি৷ প্রাইমারি সুকল ছিল ২৫০টি৷ পাহাড় ও সমতলে সুকল ছিব খুবই সীমিত৷ বিশেষ করে উপজাতি অধ্যুষিত অঞ্চলে রাস্তাঘাট ছিল না, শিক্ষার কোন ব্যবস্থা ছিল না৷ সে কারণে দশরথ দেববর্মা, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, অঘোর দেববর্মা প্রমুখরা এই সংগঠন গড়ে তুলেছিলেন৷ উপজাতি এলাকাতে শিক্ষার গণজাগরণ পৃথিবীর অন্য কোন দেশে সংগঠিত হয়নি৷ এই আন্দোলন এখনো থেমে থাকেনি৷ এর প্রাসঙ্গিকতা এখনো রয়েছে৷ এই আন্দোলনের ফলে সারা রাজ্যে পাহাড় ও সমতলে প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি সুকল ও ডিগ্রি কলেজ স্থাপন করা সম্ভব হয়েছে৷ জনশিক্ষা আন্দোলনেরই সুফল ভোগ করছে রাজ্যবাসী৷ এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানিয়ে সারা রাজ্যের পাশাপাশি খোয়াই জেলার সর্বত্রই জনশিক্ষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মঙ্গলবার৷ এই দিবসটি উপলক্ষ্যে সিপিআই(এম) সুভাষপার্ক অঞ্চল কমিটির উদ্যোগে দশরথ দেব মেমোরিয়াল কলেজে জনশিক্ষা আন্দোলনের প্রাণপুরুষ দশরথ দেব এর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সংহতি দৌড় এর আয়োজন করা হয়েছে৷ 10উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্যদ্বয় বিশ্বজিৎ দত্ত, পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ সংহতি দৌড় এর সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত৷
রাজ্যের অন্যান্য স্থানের মতো সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্তর্গত বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয় ৭২ তম জনশিক্ষা দিবস৷ উত্তরগকুলনগর ব্রহ্মছড়া অঞ্চল কমিটির উদ্যোগে মানিক বাজারে অনুষ্ঠিতক হয় জন শিক্ষা দিবস৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সুধীর সরকার, উত্তর গকুলনগর ব্রহ্মছড়া অঞ্চল কমিটির সম্পাদক ষষ্টী দেববর্মা ছাড়া অন্যান্য নেতৃত্বরা৷
এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিভাগীয় সম্পাদক সুধীর সরকার৷ ১৯৪৫ সালে আজকের দিনে প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেব সহ এগার জনের একটি কমিটি গঠন করে জনশিক্ষার সংগ্রাম চালিয়ে যান৷ নিজেদের উদ্যোগে ৪৫০ টি সুকল স্থাপন করে জনশিক্ষা অভিযান চালিয়ে ছিলেন৷ এদিনের অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন সম্পাদক সুধীর সরকার ও অঞ্চল সম্পাদক ষষ্ঠী দেববর্মা৷ পরে ৭২ টি মোমবাতি জ্বালিয়ে দিবসটি স্মরণ করা হয়৷ এছাড়া কচিকাঁচা ছেলেমেয়েদের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top