নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): বাড়িয়ে দেওয়া হল অচল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা| সাধারণ মানুষের কথা মাথায় রেখে নতুন অর্ডিন্যান্সে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা| ৩০ ডিসেম্বরের পরেও জমা দেওয়া যাবে পুরনো নোট| এই সুবিধা পাওয়া যাবে ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত| তবে, একমাত্র রিজার্ভ ব্যাঙ্কের শাখাগুলিতেই বাতিল টাকা জমা দেওয়ার সুযোগ থাকছে|
একই সঙ্গে নিয়ম দেওয়া হচ্ছে যে কোনও একজন ব্যক্তি ৫টির বেশি নোট একবারে জমা দিতে পারবেন না| দেরিতে কেন তিনি নোট জমা দিচ্ছেন, তা লিখিতভাবে জানাতে হবে| যদি কেউ ৩১ মার্চের পরেও ১০টির বেশি পুরনো নোট রেখে দেন, তার ৪ বছর পর্যন্ত জেল হতে পারে|
৩০ ডিসেম্বর নয়, ৩১ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে অচল নোট
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















