শ্রীনগর, ২৮ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতির কাকা তথা পিডিপি নেতা পীর মহম্মদ সফির বাড়িতে হামলা চালালো একদল দুষ্কৃতী| মুখ্যমন্ত্রীর আত্মীয়ের বাড়িতে জঙ্গি হানার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে| জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বাদোরা এলাকায় বাড়ি ওই নেতার| পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা হামলা চালাতে তাদের গুলিতে জবাব দেয় বাড়ির রক্ষীরা| বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর পালিয়ে যায় জঙ্গিরা| তবে ঘটনার সময়ে পীর মহম্মদ সফি বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি|
ঘটনার পরই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে| এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী| শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়ের পাশেও মোতায়েন করা হয়েছে সেনা| ৱুধবার সকালে তারা বেশ কয়েক রাউন্ড গুলিও চালায়| এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে|
মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতির কাকার বাড়িতে জঙ্গি হামলা, গুলি বর্ষণ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















