News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী সাহায্যের দাবীতে ডিএমকে ডেপুটেশন উদ্বাস্তু উন্নয়ন কমিটির
Image

সরকারী সাহায্যের দাবীতে ডিএমকে ডেপুটেশন উদ্বাস্তু উন্নয়ন কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ পশ্চিম জেলা ও সিপাহিজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির পক্ষ থেকে মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশান ও স্মারক লিপি প্রদান করা হয়েছে৷ দীর্ঘ ১৬ বছর ধরে সন্ত্রাসবাদী হামলায় বাস্তুচ্যুত হয়ে বহু পরিবার পশ্চিম জেলা ও সিপাহিজলা জেলা এলাকায় অবস্থান করছেন৷ তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করছে না রাজ্য সরকার৷ তাতে ঐ সব পরিবার আরো অসহায় হ য়ে পড়তে শুরু করেছে৷ অথচ যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে মানুষ খুন করেছে, বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে অপহরণবাণিজ্য চালিয়ে মানুষকে নিঃস্ব করেছে তাদেরকে পুনর্বাসন, চাকুরি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে বলে উদ্বাস্তু উন্নয়ন কমিটির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে৷ রাজ্য সরকার ও প্রশাসনের ভূমিকার তীব্র  সমালোচনাও করা হয়৷ অবিলম্বে উদ্বাস্তুদের দাবিপূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত এই দাবীতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top